বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

পদ্মা নদীর তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে হুমকির মুখে দৌলতদিয়া ফেরি ঘাট ও শত শত বসতবাড়ি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

পদ্মা নদীর তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে শুক্রবার সকাল থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে।

ভাঙনে নদী তীরবর্তী প্রায় ৩০মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকির মধ্যে রয়েছে ফেরি ঘাট ও শত শত বসত বাড়ি। ভাঙন আতঙ্কে বহু পরিবার তাদের ঘরবাড়ি নদী পাড় থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ভাঙন প্রতিরোধে অনেক আকুতি, মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। তবে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড ও নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া লঞ্চঘাট ও ১ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি মজিদ শেখের পাড়া এলাকার ৩০মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। সকাল সাড়ে ৫টা থেকে শুরু হওয়া ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙ্গনে দৌলতদিয়া স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য বাবু মোল্লা, দেলোয়ার প্রামানিক ও মোকসেদ মুন্সীর বসত ভিটা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন আতঙ্কে আবুল মন্ডল, মিলন শেখ, হারুন মুন্সি, টোকন মন্ডল, উজ্জল মন্ডল, রেজাউল, চান্দু মোল্লাসহ বেশ কয়েক জন তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন। তারা সবাই বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *