শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

করোনার ক্ষতিকর প্রভাব দ্রুত কাটিয়ে ওঠতে যেসব খাবারে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১
করোনায় বিধ্বস্ত গোটা বিশ্ব। অতিমারির সেই ভয়ংকর রূপ এখন দেখছে বাংলাদেশও। প্রতিদিনই মরছে মানুষ। আক্রান্ত হচ্ছে হাজারে হাজার। আর যারা কোভিডের সাথে লড়াই করে সেরে উঠছেন, তারাও হচ্ছেন ক্লান্ত। কারণ কোভিডের প্রভাব দীর্ঘদিন বয়ে বেড়াতে হচ্ছে। 

সাম্প্রতিক এক গবেষণা বলছে প্রায় ৮০ শতাংশ করোনা আক্রান্তই সুস্থ হয়ে যাওয়ার পরেও ভুগতে থাকেন কোভিডের দীর্ঘমেয়াদি প্রভাবে। করোনার এই প্রভাব থেকে মুক্তি পেতে সহয়তা করে কিছু ব্যায়াম ও নিয়ম মেনে পুষ্টিকর সুষম খাবারদাবার। কারণ, দ্রুত সুস্থ হয়ে উঠতে খাবারের গুরুত্বও কম নয়। করোনার ক্ষতিকর প্রভাব দ্রুত কাটিয়ে ওঠতে কী কী খাবেন, রইলো সে তালিকা।

 

সকালের নাস্তা

দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার বলা হয় সকালের নাস্তাকে। সাধারণত ঘুম ভাঙার দুই ঘণ্টার মধ্যে সকালের খাবার সেরে নেওয়া উচিত। সকালের নাস্তায় কী কী খেতে পারেন তার একটি তালিকা দেওয়া হলো। এর মধ্যে থেকে যেকোনো দুইটি একসঙ্গে বেছে নিতে পারেন।

*এক বাটি ওটস, তার সঙ্গে পাতলা দুধ।

*মুগ ডাল-১টা ছোট রুটি, তার সঙ্গে দুটি সিদ্ধডিম

 

সকালের হালকা খাবার

সকালের নাস্তা আর দুপুরের খাবারের মাঝে হালকা কিছু খেতেই হবে। সবেচেয়ে ভালো হয়, যদি ফল খেতে পারেন। ১০০ গ্রাম ফল এই সময়ে খেলে উপকার পাবেন। খেতে পারেন আপেল, পেয়ারা, পাকা পেঁপে, তরমুজ, জাম, স্ট্রবেরি, আঙ্গুর।

 

দুপুরের খাবার

দুপুরে একটা থেকে দুইটা বা বড়জোর আড়াইটার মধ্যে সেরে নিতে হবে মধ্যাহ্নভোজ। দুপুরের খাবারে খেতে পারেন এক বাটি ডাল বা মুরগির মাংস, সালাদ, দই, দুইটা ছোট রুটি।

 

বিকেলের খাবার

এই সময়ে অনেকেই চা খান। কিন্তু চায়ের সঙ্গে কী খাবেন, তা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যান। বিকালে খেতে পারেন চিনি এবং দুধ ছাড়া চা, যদি চা না খেতে চান তাহলে মুরগির মাংসের স্টু খেতে পারেন এবং মাল্টিগ্রেন বিস্কুট।

 

রাতের খাবার

৭:৩০ থেকে ৮:৩০ এর মধ্যে রাতের খাওয়া সেরে ফেলা উচিত। খুব বেশি ক্যালরি যুক্ত খাবার এই সময়ে খাওয়া যাবে না। রাতের খাবারে রাখতে পারেন মুরগির মাংসের পাতলা ঝোল, এর সঙ্গে অল্প করে খেতে পারেন মুগ ডাল দিয়ে খিচুড়ি এবং ছোট রুটি। আর ঘুমাতে যাওয়ার আগে পাতলা দুধ খেতে পারেন। কারণ, অনেক সময় ঘুমাতে যাওয়ার আগে খিদে লাগতে পারে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *