বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

সরকা‌র পত‌নের আন্দোলন জোরদার কর‌তে হ‌বে : নজরুল ইসলাম খান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

শ‌নিবার দুপু‌রে বাংলা‌দেশ লেবার পা‌র্টির উদ্যোগে ‘ক‌রোনা, লকডাউন ও জনদুর্ভোগ’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে তিনি একথা ব‌লেন।

জোট শ‌রিক‌দের উদ্দেশ ক‌রে নজরুল ইসলাম খান ব‌লেন, যারা ইতোপূর্বে জোট ছে‌ড়ে‌ছেন তারা কেউ ভালো নেই। এই সরকার দি‌নের ভোট রা‌তে চু‌রি ক‌রে ক্ষমতায় টি‌কে আছে। হামলা-মামলা, নির্যাতন-নিপীড়‌নের মাধ‌্যমে তারা মানুষ‌কে দ‌মি‌য়ে রে‌খে দেশে একদলীয় শাসন কা‌য়েম ক‌রে‌ছে। ২০ দলীয় জোটনেত্রী বেগম খা‌লেদা জিয়া‌কে হয়রানীমূলক মিথ‌্যা মামলায় ফরমা‌য়েশী রায় দি‌য়ে আট‌কে রে‌খেছে।

তি‌নি ব‌লেন, ২০ দলীয় জোট আন্দোলন-সংগ্রা‌মের মধ‌্যদি‌য়ে প‌রীক্ষিত ও বিশ্বস্ত। সরকা‌র অনেকক প্রলোভ‌ন দেখিয়েও জোট‌কে ভাঙতে পা‌রে‌নি। তাই জন‌বি‌চ্ছিন্ন আওয়ামী দুঃশাসন থে‌কে জনগণকে মুক্ত কর‌তে ঐক‌্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম জোরদার কর‌তে হ‌বে।

ক‌রোনা পরি‌স্থি‌তি স্বাভা‌বিক হ‌লে একসা‌থে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন কর‌ার কথাও এ সময় বলেন তিনি।

বাংলাদেশ লেবার পা‌র্টির চেয়ারম‌্যান ডা: মোস্তা‌ফিজুর রহমান ইরা‌নের সভাপ‌তি‌ত্বে ও মহাস‌চিব লায়ন ফারুক রহমা‌নের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন ২০ দলীয় জো‌টের শ‌রিক বাংলাদেশ জামায়া‌তে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হা‌লিম, জাতীয় পা‌র্টি (জাফর) মোস্তফা জামাল হায়দার, খেলাফত মজ‌লি‌সের মাওলানা মো: ইসহাক, কল‌্যাণ পা‌র্টির মেজর জেনা‌রেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইব্রা‌হিম বীরপ্রতিক, এন‌পি‌পির ড. ফ‌রিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক‌্যজো‌টের মাওলানা আবদুর রকীব, জাগপার খন্দকার লুৎফর রহমান, এন‌ডি‌পির কারী আবু তা‌হের, জাতীয় দ‌লের অ্যাড. সৈয়দ এহসানুল হুদা, এল‌ডি‌পির শাহাদাত হো‌সেন সে‌লিম, মুস‌লিম লী‌গের অ্যাড. জুল‌ফিকার বুলবুল চৌধুরী, জ‌মিয়‌তে ওলামা‌য়ে ইসলা‌মের মুফ‌তি ম‌হিউদ্দিন ইকরাম, পিপলস লী‌গের অ্যাড. সৈয়দ মাহবুব হো‌সেন, সাম‌্যবাদী দ‌লের সৈয়দ নুরুল ইসলাম, সুপ্রীম কো‌র্টের আইনজী‌বী অ্যাড. জহুরা খাতুন জুঁই, লেবার পা‌র্টির মাহবুবুর রহমান খা‌লেদ, এস এম ইউসুফ আলী, জ‌হিরুল হক জ‌হির, আবদুর রহমান খোকন, মো‌হেবুল্লাহ আল মে‌হেদী প্রমুখ।

সভা শে‌ষে বিএনপি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার সুস্থতা এবং ক‌রোনায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগ‌ফেরাত ও চি‌কিৎসাধীন‌দের সুস্থতা কামনায় বি‌শেষ দোয়া ও মোনাজাত করা হয়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *