রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

এইচএসসির ফরম পূরণ ও পরীক্ষার ফি সংক্রান্ত বোর্ড কর্তৃপক্ষের নির্দেশনা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১ আগস্ট, ২০২১

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ (মাউশি)।

শনিবার রাতে দেয়া এই নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে স্বশরীরে আসতে বলা যাবে না। প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারে।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে ২০২১ সালে অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ, প্রয়োজনীয় ফি বিজ্ঞান শাখার জন্য ৮০০ টাকা+ কেন্দ্র ফি-বিজ্ঞান (ব্যবহারিক ফি সহ) ৩৬০ = মোট ১১৬০ টাকা, মানবিক শাখার জন্য ৭৭০ টাকা + কেন্দ্র ফি – ৩০০ টাকা = ১০৭০ টাকা এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৭৭০ টাকা + কেন্দ্র ফি – ৩০০ টাকা = ১০৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং রেজিষ্ট্রেশন নবায়ন ফি (প্রযোজ্য)-১০০ টাকা।

এতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ ১১ আগস্ট প্রকাশ করা হবে। ১২ আগস্ট থেকে ২৫ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানের অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে এবং পরীক্ষার্থীকে ৩০ আগস্টের মধ্যে পরীক্ষার ফি দিতে হবে।

এতে আরো উল্লেখ করা হয়, সকল প্রতিষ্ঠানকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS/Eff এ ক্লিক করে EIIN ও Password দিয়ে Login করে Probable List এ যেতে হবে এবং তালিকা Print করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে। প্রতিষ্ঠানের বকেয়া পাওনা (পাওনা না থাকলে ‘০’ ) লিখতে হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থী বা তার অভিভাবকের সচল মোবাইল নম্বর নিশ্চিত হয়ে সঠিকভাবে লিখতে হবে। বকেয়া প্রদান, মোকবাইল নম্বর সংগ্রহ বা অন্য কোন কারণে স্বাস্থ্যবিধি মানার স্বার্থে পরীক্ষার্থী বা তার অভিভাববককে স্বশরীরে প্রতিষ্ঠানে আসতে বলা যাবে না। প্রয়োজনে EIIN I Password দিয়ে পুনরায় Login করে ওই হার্ডকপি (মুদ্রণকৃত Probable List) তে টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য কম্পিউটারে প্রদর্শনকৃত Probable List এর সাথে মিলিয়ে পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। ফরম পূরণ প্যানেল সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রতিষ্ঠানের মোট বকেয়া পাওনা এন্ট্রি করতে হবে (বকেয়া পাওনা না থাকলে‘০’ টাকা এন্ট্রি করতে হবে) এবং পরীক্ষার্থী বা অভিভাবকের সচল মোবাইল নম্বর সঠিকভাবে এন্ট্রি করতে হবে।

এইচএসসি পরীক্ষা ২০২১ উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা হবে না এবং এ সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না। বৈধ রেজিষ্ট্রেশনধারী শিক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবে। কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন ছাড়া কোনো বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে ঐ বিষয়ের পরীক্ষা কোনরুপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

নিয়মিত, অনিয়মিত, আংশিক বিষয়ে অকৃতকার্য, শুধু আবশ্যিক বিষয়ে অকৃতকার্য, প্রাইভেট পরীক্ষার্থী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী অর্থ্যাৎ সকল ধরনের পরীক্ষার্থীকে অবশ্যই ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ ছাড়া পরীক্ষার্থীও ফলাফল প্রকাশের সুযোগ নেই। বোর্ড ফি ও কেন্দ্র ফি প্রদর্শন করাই থাকবে ফলে বোর্ড ফি এন্ট্রি করার প্রয়োজন নেই।

পরীক্ষার্থী বা তার অভিভাবক চলতি বছর সোনালী ব্যাংকের মোবাইল অ্যাপ সোনালী ই-সেবা এর মাধ্যম হিসেবে নগদ, বিকাশ, রকেট, ইউপে, সোনালী ই-ওয়ালেট ইত্যাদি ব্যবহার করা যাবে। ফি পরিশোধ করার বিস্তারিত বিবরণ ও নির্দেশিকা বোর্ডের ওয়েবসাইটে থাকবে।

সোনালী ব্যাংক ও সংশিলষ্ট মোবাইল ফিনান্সশিয়াল সার্ভিস (এমফিএস) প্রদানকারী প্রতিষ্ঠান যেমন- নগদ, বিকাশ, রকেট, ইউপেফি পরিশোধ সংক্রান্ত নিয়মাবলী বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করবে।
সূত্র : বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *