শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

নাটোরের সংসদ সদস্য শিমুলের বিরুদ্ধে হুমকির অভিযোগে রাবি শিক্ষকের জিডি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২ আগস্ট, ২০২১
সন্ত্রাসীদের দিয়ে হুমকি দেওয়ার অভিযোগে নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় এই জিডি দায়ের করা হয়।

রাবির ওই শিক্ষকের নাম অধ্যাপক ড. সরকার সুজিত কুমার। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।

দায়ের করা জিডিতে সুজিত কুমার উল্লেখ করেন, ২০০৯ সালে ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ নামে একটি বই লেখেন তিনি। এতে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে রাজাকারের তালিকা লেখা হয়। তালিকায় নাটোর জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা হাসান আলী রাজাকার ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয় জিডিতে। এতে, পরিবার নিয়ে অধ্যাপক ড. সরকার সুজিত কুমার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক সুজিত কুমার দাবি করেন, বইটিতে সংসদ শিমুলের বাবাকে রাজাকার বলায় তার সন্ত্রাসী বাহিনী ও কিছু অপরিচিত ব্যক্তি তাকে হুমকি দিচ্ছে। এতে তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘আমার বিরুদ্ধে তার লিখিত বইয়ে যেভাবে মিথ্যাচার করা হয়েছে তা নজিরবিহীন ঘটনা। তার লিখিত বইয়ে আমার এবং আমার পিতা সম্পর্কে যা বলা হয়েছে তা সর্বৈব মিথ্যা। এজন্য আমি তার বিরুদ্ধে মামলা দায়েরের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি। তিনি বুঝতে পেরেছেন যে, আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করবো। এটি বুঝতে পেরেই তিনি আবারও মিথ্যাচারের আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে রাজশাহীর একটি থানায় জিডি করেছেন। আমি রাজশাহীর ডিআইজিকে অনুরোধ করেছি, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। কারণ- কেউ যদি হুমকি দিয়ে থাকেন, তাহলে তো অবশ্যই ট্র্যাকিংয়ের মাধ্যমে সেটি বের করা সম্ভব। আমি কিংবা আমার কোনো লোক তাকে হুমকি দেয়নি এটা আমি নির্দ্বিধায় বলতে পারি।’

জিডির তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাদিম উদ্দিন বলেন, ‘গত ২৯ জুলাই জিডিটি বোয়ালিয়া থানায় করা হয়েছে। বাদী এবং বিবাদীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে। হুমকির সত্যতা যাচাই করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *