শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

এ বছর পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৮ লটের টেন্ডার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৪ আগস্ট, ২০২১

বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণে এ বছর ৯৮ লটের টেন্ডারে অংশ নিয়েছে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে গত বছরের কালো তালিকাভুক্ত ১৪ প্রতিষ্ঠানের কেউই এবার টেন্ডারে অংশ নিতে পারছে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে টেন্ডারের সামগ্রিক প্রস্তুতি শেষ করা হয়েছে। আগামী ৯ আগস্ট টেন্ডারে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে।

এনসিটিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার ২০২২ শিক্ষাবর্ষের শুরুতেই প্রাথমিক স্তরের (তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী) বাংলা ও ইংরেজি ভার্সনের বিনামূল্যে তিন কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ৬১৬ কপি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার উদ্যোগ নিয়েছে। এজন্য পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য আহ্বান করা ৯৮টি লটের মধ্যে ৫২টি লটের ওই পরিমাণ পুস্তক মুদ্রণের জন্য মোট ব্যয় হবে ১১৫ কোটি ৮২ লাখ ৫৫ হাজার টাকা।

সূত মতে, ২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর) বাংলা ও ইংরেজি ভার্সনের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ৮৫টি প্রতিষ্ঠান কর্তৃক ৯৮টি লটের জন্য ৫২২টি দরপত্র নির্দেশিকা ক্রয় করা হয় এবং ২৭৪টি দরপত্র দাখিল করা হয়। প্রতিটি দরপত্র নির্দেশিকায় ৯৮টি লটের যেকোনো একটিতে অংশগ্রহণের সুযোগ রাখা হয়।

সূত্র আরো জানায়, এ বছর মোট ৯৮টি লটের মধ্যে ২৭৪টি দরপত্র দাখিল হয়। দরপত্র মূল্যায়ন কমিটির মূল্যায়নে দাখিলকৃত ২৭৪টি দরপত্রের মধ্যে শিডিউলে সন্নিবেশিত শর্তসমূহ পূরণ করায় কারিগরি ও আর্থিক বিবেচনায় ২৬৫টি দরপত্র রেসপনসিভ এবং ৯টি দরপত্র নন-সেপনসিভ বলে বিবেচিত হয়। দাখিলকৃত ২৭৪টি দরপত্রের মূল্যায়নকালে ৯৮টি লটের মধ্যে ৫২টি লটে সর্বনিম্ন রেসপনসিভ দরদাতার দর গ্রহণের এবং ৪৬টি লটের জন্য পুনঃদরপত্র আহ্বানের সুপারিশ করা হয়।

এদিকে ৯৮টি লটে সর্বমোট সাত কোটি ১০ লাখ ৮৬ হাজার ৮০৬ কপি পাঠ্যপুস্তকের সুপারিশকৃত ৫২টি লটের মধ্যে অগ্রণী প্রিন্টিং প্রেস ৪৬টি লটে মোট তিন কোটি ৩১ লাখ আট হাজার ১১৮ কপি পাঠ্যপুস্তকের উদ্ধৃত দর ১০১ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ৪৯২ টাকা। যার প্রাক্কলিত দর ১০২ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৪৪৭ এবং কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশনের ৬টি লটে মোট ৪৬ লাখ ৫৭ হাজার ৪৯৮ কপি পাঠ্যপুস্তকের উদ্ধৃত দর ১৪ কোটি ২৮ লাখ ৯ হাজার ৮৪৭ টাকা যার প্রাক্কলিত দর ১৪ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮৪৮ টাকা। সর্বমোট ৩ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ৬১৬ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য সর্বমোট প্রাক্কলিত দর ১১৬ কোটি ৫১ লাখ ৩ হাজার ২৯৫ টাকা যা সর্বমোট প্রাক্কলিত দরের চেয়ে ০.৫৯ শতাংশ কম।

এনসিটিবির উৎপাদক নিয়ন্ত্রক মোঃ সাইদুর রহমান গতকাল মঙ্গলবার জানান, টেন্ডারের সামগ্রিক সব কাজ শেষ হয়েছে। আগামী ৯ আগস্ট আমরা টেন্ডার ওপেন করব। সেখানে অংশ নেয়া সর্বনিম্ন দরদাতাদের নাম প্রকাশ করা হবে। এবং এরপর নির্বাচিত মুদ্রণকারী প্রতিষ্ঠানের একটি তালিকাও প্রকাশ করবে এনসিটিবি। এভাবেই পর্যায়ক্রমে আমরা কার্যাদেশ দিয়ে আগামী শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দিতে পারব বলে আশা করছি।

উল্লেখ্য, দরদাতাদের দরপত্রের বৈধতার মেয়াদ আগামী ২৮ সেপ্টেম্বর উত্তীর্ণ হবে। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য গত ২৯ জুলাই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয় বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *