বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

ওয়েবসাইটেই আইডি কার্ডের কপি পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আইডি কার্ডের সফট কপি সংগ্রহ করতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির নিয়মিত শিক্ষার্থীরা। এক্ষেত্রে ওয়েবসাইটে স্টুডেন্ট লগইন প্যানেলে প্রবেশ করে আইডি কার্ড ডাউনলোড (সফট কপি) অপশনে ক্লিক করতে হবে।

 

সোমবার (২ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক শ্রেণীর নিয়মিত সকল শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd)-এ স্টুডেন্ট লগইন প্যানেলে প্রবেশ করে ID CARD এর সফট কপি সংগ্রহ করতে পারবেন।

 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, আমাদের বেশ কিছু শিক্ষার্থীর এনআইডি কার্ড নেই। তাদের এনআইডির জন্য আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড লাগবে। কিন্তু ১৫ ব্যাচের অধিকাংশ শিক্ষার্থীরাই আইডি কার্ড নেই। এছাড়াও অনেক শিক্ষার্থী আইডি কার্ড হারিয়ে নতুন আইডি কার্ডের জন্য আবেদন করেছে। তাই এখন শিক্ষার্থীরা এনআইডির আবেদন করতে গেলে ওয়েবসাইট থেকে আইডি কার্ডের সফট কপি সংগ্রহ করে সেটি প্রিন্ট দিয়ে অন্যান্য কাগজপত্রের সাথে জমা দিতে পারবে।

 

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইডি কার্ড ও অন্যান্য কাগজপত্র দিয়ে এনআইডির জন্য আবেদন করলে অগ্রাধিকার ভিত্তিতে এনআইডি কার্ড পাবে। এবিষয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলেছে। নির্বাচন কমিশনের প্রতিটি অফিসেই এই নির্দেশনা দেওয়া আছে।

 

উল্লেখ্য, এর পূর্বে গত ১৩ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর এনআইডি নেই তাদেরকে (http://services.nidw.gov.bd/new_voter) ওয়েব লিংকে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে পূরণকৃত ফরমটি পিডিএফ ফরম্যাটে প্রিন্ট করে বিশ্ববিদ্যালয়ের আইডি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ এনআইডির আবেদন পত্র উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিয়ে এনআইডি সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *