শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

আলসেমি দূর করার আমল ও দোয়া

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

আলসেমি মানুষের একটি সাধারণ সমস্যা। দীর্ঘ সময় ধরে কাজ করার পর শরীরে আলসেমি চলে আসাটা স্বাভাবিক। তবে শুধুমাত্র আলস্যের বশবর্তী হয়ে কাজকর্ম না করে বসে থাকাটা নিঃসন্দেহে দোষণীয়। 

 

আলস্যের জড়তা থেকে মুক্তি পাবার জন্য নিয়মিত কর্ম অনুশীলনের পাশাপাশি আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে হবে। কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া আমাদের কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হয়না। নিচে আলসেমি থেকে মুক্তি পাওয়ার দুটি দোয়া উল্লেখ করা হলো-

اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল বুখলি। 

অর্থ : হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা ও কৃপণতা থেকে। 

আলসেমি দূর করার আরেকটি দোয়া হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মা'ছামি ওয়াল মাগরাম। 

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আলসেমি, বৃদ্ধ বয়সের জটিলতা, সব ধরনের পাপাচার এবং ঋণের বোঝা থেকে আশ্রয় চাই।
 
যখনই মনে হবে আলসেমি পেয়ে বসেছে তখনই উপরোক্ত দুটি দোয়া বেশি বেশি পাঠ করতে হবে। কোনো কাজকর্ম করা ছাড়া শুধুমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল করে বসে থাকার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। কর্মহীন তাওয়াক্কুল আসলে একটি বোকামি। এটা সাঁতার না শিখে শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করে  সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতো। 

তবে এর মানে এই নয় যে, আমরা আল্লাহর ওপর থেকে তাওয়াক্কুল হারিয়ে ফেলবো। বরং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওপর তাওয়াক্কুল তথা ভরসা করার পাশাপাশি প্রয়োজনীয় কর্মপদক্ষেপ গ্রহণ করার আদেশ দিয়েছেন।

তাই কেউ যদি আলসেমি দূর করে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ না করে শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা করে বসে থাকে, সে প্রকারান্তরে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো। এধরনের তাওয়াক্কুলের কোনো মূল্য নেই।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *