শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

মানিকগঞ্জের সানাই দলের দুর্দিন ..

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

কিছুতেই দুর্দিন কাটছে না মানিকগঞ্জের সানাই দলের। করোনার কারণে বিয়ে, জন্মদিন, খতনা, গান-বাজনা ও রাজনৈতিক কর্মকাণ্ডসহ সকল অনুষ্ঠান বন্ধ রয়েছে। ফলে বেকার হয়ে পড়েছে সানাই (ব্যান্ড পার্টি) দলের শতশত লোকজন।

মানিকগঞ্জের সকল উপজেলায় সানাই দল রয়েছে। তবে সদর উপজেলার বেতিলা এলাকার সানাই দলের সুনাম রয়েছে জেলাব্যাপী।

বেতিলার খোরশেদ আলী বলেন, আমি ৫০ বৎসর যাবৎ সানাইয়ের কাজ করি। প্রতিটি আচার-অনুষ্ঠানে আমাদের কদর ছিল। পরিবার-পরিজন নিয়ে ভালই ছিলাম। কিন্তু করোনার কারণে প্রায় দুই বছর যাবৎ কাজ নেই। সংসার আর চলে না। এরকম খারাপ সময় জীবনে দেখি নাই। কাজ না থাকায় বাদ্য যন্ত্রপাতি সব নষ্ট হয়ে যাচ্ছে।

 

তিনি আরো বলেন, শুধু বেতিলা গ্রামেই ৫০-৬০টি সানাই পরিবার রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায়ও শতশত পরিবার কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এই দুঃসময়ে কেউ আমাদের খোঁজ নেয়নি। আমরা কোনো সহযোগিতা পাইনি।

রহিম মিয়া ব্যান্ড পার্টির মালিক রহিম মিয়া বলেন, কাজ বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে একেবারে বেহাল অবস্থায় আছি। আর চলতে পারছি না। এভাবে কাজ বন্ধ থাকলে না খেয়েই মরে যাব। সানাই দলের লোকজনের দাবি, দ্রুত কাজ করার ব্যবস্থা করে দেওয়ার।

বেতিলা-মিতরা ইউনিযন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, বেতিলা-মিতরা ইউনিয়নে প্রায় একশত সানাই পরিবার রয়েছে। করোনার কারণে কাজ না থাকায় তারা খুব কঠিন সময় পার করছেন। সানাই শিল্পগোষ্ঠীর  এই দুঃসময়ে আমরা কোনো সহযোগিতা করতে পারিনি। আমি মনে করি ঐতিহ্যবাহী এই সানাই শিল্পগোষ্ঠীকে টিকিয়ে রাখতে সরকারের বিশেষ নজর দেওয়া উচিত।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *