বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

প্রথমবার দর্শকশূন্য ‘ইত্যাদি’র শুটিং

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬-এর ডিপোতে ‘ইত্যাদি’র শুটিং হয়েছে।ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ৩০ বছরের বেশি সময় ধরে প্রচারিত হয়ে আসছে। নানা সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জনগুরুত্বপূর্ণ স্থানে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে। হাজার হাজার আমন্ত্রিত দর্শকের উপস্থিতি থাকত ‘ইত্যাদি’র চিত্রধারণে। ব্যতিক্রম হয়েছে এবার, দর্শক ছাড়া ‘ইত্যাদি’র মূল পর্বে শুটিং হয়েছে।
‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬–এর ডিপোতে। পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

 

‘ইত্যাদি’র নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ জুলাই ধারণ করা হয় পর্বটি।

 

 

করোনার কারণে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে কোনো দর্শককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই হিসাবে এটিই হচ্ছে ‘ইত্যাদি’র দর্শকশূন্য প্রথম অনুষ্ঠান। মেট্রোরেলের সঙ্গে মিল রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চে ‘ইত্যাদি’র অনুষ্ঠান চলে বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানে গান আছে দুটি। এর মধ্যে একটি গান গেয়েছেন শিল্পী সাবিনা ইয়াসমীন। ‘ইত্যাদি’তে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষকে তুলে ধরা হয়। পাশাপাশি প্রায় তিন দশকের বেশি সময় ধরে ‘ইত্যাদি’ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে।

 

এবারের ‘ইত্যাদি’তে মেট্রোরেলের ইতিহাস, অগ্রগতি, কারিগরি দিক, সুবিধার ওপর রয়েছে তিনটি তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রকৌশলী মো. আমিনউল্লাহর ওপর একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। ‘বিদেশি প্রতিবেদন’ শাখায় দেখানো হবে গ্রিসের অলিম্পিক স্টেডিয়ামের প্রায় তিন হাজার বছরের পুরোনো ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত।

 

 

নিয়মিত পর্বসহ এবারও আছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ। পাত্রী দেখার একাল–সেকাল, কৌশলী স্বামীর কৌশল, প্রশ্ন আছে উত্তর নেই, শিশু মনস্তত্ত্বে প্রযুক্তির প্রভাব, সেলফাইটিস, নাটকের নাম নিয়ে নোংরামি, প্রযুক্তিমুক্ত পরিবেশসহ বিভিন্ন বিষয়ের ওপর আছে বেশ কয়েকটি পর্ব।

 

‘ইত্যাদি’র বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন মাসুম আজিজ, আমিরুল হক চৌধুরী, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, শবনম পারভীন, আফজাল শরীফ, সুভাশীষ ভৌমিক, আমিন আজাদ, কামাল বায়েজীদসহ আরও অনেকে।

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *