মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে নিজ বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি বাসসকে নিশ্চিত করেন নোবেলের আইনজীবী অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।

শুনানিতে নোবেল ও মামলার বাদি উভয়েই আদালতে উপস্থিত ছিলেন। বাদি জানান, নোবেল জামিনে মুক্তি পেলে তার কোনো আপত্তি নেই। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নোবেলের আইনজীবী মো. খলিলুর রহমান জামিনের আবেদন করেন। বিচারক আসামির উপস্থিতিতে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

জামিন আবেদনে উল্লেখ করা হয়, নোবেল গত ২০ মে থেকে কারাগারে আটক আছেন। বাদি ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি দায়ের করা হয়। তাদের মধ্যে শরিয়ত মোতাবেক বিবাহের অঙ্গীকারনামাও সম্পাদিত হয়েছে। বাদির জিম্মায় জামিন মঞ্জুর হলে তিনি আপত্তি করবেন না। জামিনের পর তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

এর আগে ১৮ জুন আদালত উভয় পক্ষের সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন করে আদালতকে অবহিত করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।

গত ১৯ মে রাত ২টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২০ মে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ইডেন মহিলা কলেজে অধ্যয়নকালে বাদি মোহাম্মদপুরের একটি ভাড়া বাসায় থাকতেন। ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে গায়ক নোবেলের পরিচয় হয়। পরবর্তীতে ফোনালাপের মাধ্যমে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ হয়।

২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল বাদিকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। পরে তিনি ওই বাসা থেকে চলে যেতে চাইলে, অজ্ঞাতনামা ২-৩ জনের সহায়তায় তাকে একটি রুমে আটকে রেখে ধর্ষণ করেন এবং সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করেন নোবেল।

পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে বাসায় থাকতে বাধ্য করেন। একপর্যায়ে তাকে সিঁড়ি দিয়ে টেনে-হিঁচড়ে আরেকটি কক্ষে নিয়ে আটক করে রাখা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বাদির পরিবার মেয়েটিকে শনাক্ত করে।

বাদির বাবা-মা জাতীয় জরুরি সেবায় ফোন করে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন এবং নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *