বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

চীন থেকে ঢাকায় এল আরও ৩০ লাখ করোনাভাইরাসের টিকা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৫ বৃহস্পতিবার রাতে চীন থেকে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

 বিমানের আরও দুটি ফ্লাইট আজ শুক্রবার ভোরে ঢাকায় আসে।  যেগুলোতে আসছে আরও ২০ লাখ ডোজ টিকা।বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ৩০ লাখ ডোজের পুরোটাই চীনা কোম্পানি সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা করোনাভাইরাসের টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা টিকার চালান নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক সাংবাদিকদের বলেন, “এসব টিকা বেক্সিমকোর ওয়্যারহাউজে রাখা হবে। সেখান থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন জেলা ও উপজেলায় টিকা পাঠানো হবে।”

বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার পর সিনোফার্মের টিকা কিনেছে। সেরামের টিকা বেক্সিমকোর মাধ্যমে কেনা হয়েছিল।

সিনোফার্মের টিকা সরাসরিই কিনছে সরকার। চীনা কোম্পানিটির সঙ্গে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করা হয়েছে।

দেশে সিনোফার্মের কোভিড টিকা আসার পর প্রথম নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতা। ফাইল ছবি

গত ১২ মে চীন সরকারের উপহার হিসেবে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। সেটাই ছিল চীন থেকে আসা টিকার প্রথম চালান। উপহারের টিকার দ্বিতীয় চালানে ৬ লাখ ডোজ টিকা আসে গত ১৩ জুন।

এছাড়া ৩ জুলাই এবং ৪ জুলাই দুটি ফ্লাইটে ১০ লাখ করে ২০ লাখ ডোজ, ১৭ জুলাই ১০ লাখ ডোজ এবং ১৮ জুলাই ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।

দেশে অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের ছাড়াও মডার্না, ফাইজারের টিকা ইতোমধ্যে এসেছে। টিকা সরবরাহের বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে মডার্না ও ফাইজারের টিকা বিনামূল্যে পাওয়া গেছে। সেরামের টিকা কেনার পর গত ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান শুরু হয়। সেরামের চালান আটকে যাওয়ায় মাঝে টিকাদানের গতি ব্যাহত হয়েছিল।

চীন থেকে কেনা ও কোভ্যাক্সের টিকা আসার পর টিকাদানে আবার গতি ফিরেছে। এখন ২৫ বছর বয়সীদেরও টিকা দেওয়া হচ্ছে, শুরুতে যা ছিল শুধু ৪০ বছরের বেশি বয়সীদের জন্য। ৮ অগাস্ট থেকে ১৮ বছর বয়সীরাও টিকা নিতে নিবন্ধন করতে পারবেন।

এখন শুধু শহরে টিকা দেওয়া হলেও ৭ অগাস্ট থেকে ইউনিয়ন পর্যাযয়েও টিকাদান শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *