বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

বিশ্ব সিনেমার ইতিহাসেও ববিতা ম্যাডামের নাম ডাক : ববিতার জন্মদিনে শাকিব খান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতার জন্মদিন আজ। সব বাধা কাটিয়ে এবারের জন্মদিন ছেলের সঙ্গেই কাটাচ্ছেন ববিতা। তবে জন্মদিন নিয়ে কোনো উচ্ছ্বাস নেই ববিতার। এর কারণ গত বুধবার তার মেজো চাচা মারা গেছেন। করোনায় পরিচিত অনেকেই মারা গেছেন। এ অবস্থায় মনও ভীষণ খারাপ এ অভিনেত্রীর। সে কথা ববিতা জানালেও তাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানানো থামাননি ঢালিউডের তারকারাসহ দর্শক ও সিনেপ্রেমীরা।

তবে অন্যদের চেয়ে একটু আলাদাভাবে ববিতাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা নায়ক শাকিব খান। তিনি তার শুভেচ্ছাবার্তায়  আক্ষেপও প্রকাশ করেছেন।

শাকিবের আক্ষেক, ববিতার মতো কিংবদন্তি অভিনেত্রীদের নিয়ে বায়োপিক সিনেমা হওয়া উচিৎ। যেমনটা পাশের দেশ ভারতে নিয়মিত হয়।কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই কারো।

৩০ জুন শুরু হওয়ার সাথে সাথেই নিজের ভেরিফায়েড ফেসবুকে ববিতাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এক দীর্ঘ স্ট্যাটাস দেন শাকিব।সেখানেই এই আক্ষেপের কথা জানান। তিনি লেখেছে, ‘ষাট, সত্তর, আশির দশকে পাশের দেশের সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের ঘিরে কতো কতো সিনেমা নির্মিত হচ্ছে; অথচ ববিতা ম্যাডামদের মতো গুণী অভিনয়শিল্পীদের আমরা পরবর্তীতে আর ব্যবহারই করতে পারলাম না! তাদের জন্য যুতসই গল্প-চরিত্র নির্মাণ করতে পারলাম না! হয়তো এসব আফসোসও একদিন ঘুচবে। অন্তত ববিতা ম্যাডামের জন্মদিনে এমন প্রত্যাশাই জানিয়ে রাখলাম।’

শুভেচ্ছাবার্তায় শাকিব আরও লিখেছেন, ‘অনস্ক্রিনে অসংখ্যবার দর্শক তাকে আমার মায়ের ভূমিকায় দেখেছেন, অথচ অফস্ক্রিনেও তিনি আমার কাছে তেমন একজন মমতাময়ী মা। দেশের সিনেমাপ্রেমী মানুষের কাছে তো বটেই, বিশ্ব সিনেমার ইতিহাসেও যার নাম ডাক। কমার্শিয়াল সিনেমার পাশাপাশি ভিন্নধারার সিনেমাতেও তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত। তার অভিনয় দেখে মুগ্ধ হননি এমন প্রজন্ম খুঁজে পাওয়া যাবে না। সেই সত্তরের দশকেই ববিতা ম্যাডাম বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরেছেন। বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করেছেন। সেই সময়ে দেশের সব গুণী নির্মাতার পছন্দের তালিকায় ছিলেন আমাদের ববিতা ম্যাডাম। কাজ করেছেন সত্যজিৎ রায়ের মতো পৃথিবীখ্যাত নির্মাতার সিনেমাতেও।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *