শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

লিওনেল মেসি এলএম-৩০

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১১ আগস্ট, ২০২১

বার্সেলোনায় দীর্ঘ ২১ বছরের দুর্দান্ত এক ক্যারিয়ার শেষ করে এবার ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টার দিকে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মেসিকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে পিএসজি। 

এর ফলে এখন থেকে আর 'এলএম-১০' নয়, এবার লিওনেল মেসি গোল করলেই লিখতে হবে 'এলএম-৩০'। মেসিকে দলে ভেড়ানোর পর নিজেদের অফিসিয়াল অনলাইন স্টোরে তার ৩০ নম্বর জার্সি বিক্রির জন্য প্রদর্শন করে ফরাসি জায়ান্টরা। ৯২ পাউন্ড  (বাংলাদেশি টাকায় প্রায় ১০,৭৩৫ টাকা) চড়া মূল্যেও রেকর্ড পরিমাণ সময়ে মাত্র ২০ মিনিটের মাথায় জার্সিটির স্টক ফুরিয়ে যায়।

এদিকে, মেসির জন্য বরাদ্দ করা ৩০ নম্বর জার্সিটির জন্য নিয়মও পরিবর্তন করেছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। লিগ ওয়ানে ১, ১৬ ও ৩০ নম্বর জার্সি বরাদ্দ ছিল গোলরক্ষকদের জন্য । কিন্তু ১৭ বছর আগে ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হওয়ায় এ নম্বর সম্বলিত জার্সি গায়ে মুড়িয়ে মাঠে নামতে চেয়েছেন আর্জেন্টাইন এ অধিনায়ক। তাই নিয়ম পরিবর্তন করে মেসিকে ৩০ নম্বর জার্সি পরার অনুমতি দিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।  

 

এছাড়াও মেসির আগমনে ক্লাবের সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা একদিনে বাড়ল ২০ লাখ। ইনস্টাগ্রামে রাতারাতি নতুন ফলোয়ার হয়েছে ২০ লাখ। ফেসবুকেও একদিনে বেড়েছে ২ লাখ ফলোয়ার। মেসির প্রতি মুহূর্তের আপডেট পেতে পিএসজির টুইটার পেজেও উল্লেখযোগ্যভাবে বেড়েছে নেটিজেনদের সংখ্যা। সব মিলিয়ে অগণিত ভক্তের ভালবাসা নিয়ে নতুন পথ চলা শুরু মেসির।

পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২ বছরের। তবে সঙ্গে মেয়াদ ১ বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হচ্ছে। কাতারি মালিকানাধীন ক্লাবটিতে বছরে প্রায় ২৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি। অন্যান্য সুযোগ-সুবিধাসহ সবমিলিয়ে তার আয় হবে বছরে ৩৫ মিলিয়ন ইউরো।

এদিকে, বাংলাদেশ সময় বুধবার বিকেল ৩টায় পিএসজির মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে ক্লাবটি। সেখানেই বার্সেলোনার হয়ে রেকর্ড ৬৭২টি গোল করা মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে পিএসজি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *