শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

নিউজিল্যান্ডের কাছে ২৭ রানে হারল স্বাগতিক বাংলাদেশ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৭ রানে হেরে গেছে সফরকারী দল নিউজিল্যান্ডের কাছে। শুক্রবার বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী নিউজিল্যান্ড দল ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৬১ রান। এর জবাবে ১৬২ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ২৭ রানে হেরে গেলো স্বাগতিকরা।

 

অবশ্য এই হারের পরও সিরিজ জয় বাংলাদেশেরই। কারণ এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ দলের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা নিশ্চিত হয়ে গিয়েছিল। এবার শুধু ব্যবধানটা বাড়ল। অবশ্য বাংলাদেশের সুযোগ ছিল শেষটাও জয়ে রাঙিয়ে উৎসব করার। সেটা আর হলো না। মিরপুরে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের ২৭ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ শেষ করেছে নিউজিল্যান্ড।

 

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অত খারাপ ছিল না বাংলাদেশের। নাইম শেখ আর লিটন দাস বল সমান উদ্বোধনী জুটিতে তোলেন ২৬ রান। ধীরগতির লিটন কিউই স্পিনার অ্যাজাজ প্যাটেলের শিকার হলে ভাঙে এই জুটি। তারপরই বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

 

তামিম ইকবাল নেই, টপঅর্ডারে লিটন দাস আর সৌম্য সরকারের ওপর ভরসা করতে হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। কিন্তু দু’জন অফফর্ম থেকে বেরই হতে পারছেন না। লিটন দাস টানা তৃতীয় ম্যাচে আউট হয়েছেন বিশের নিচে। আজ করেছেন ১২ বলে ১০। সৌম্য অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আগের চার ম্যাচে সুযোগ পাননি। শুক্রবারই একাদশে এসেছেন।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে করেছিলেন মাত্র ২৮ রান। এবার সুযোগ পেয়ে ৯ বলে ৪ করে সাজঘরের পথ ধরেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। কোল ম্যাকঞ্চির বলে কাট করতে গিয়ে রবিন্দ্রর ক্যাচ হন সৌম্য।

এর পরের ওভারেই সাজঘরের পথ ধরেন নাইম শেখও (২১ বলে ২৩)। বেন সিয়ার্সের ১৪৭ কিলোমিটার গতির ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন বাঁহাতি এই ওপেনার।

‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহীম হাল ধরবেন কি, উল্টো দলের বিপদ বাড়ান উচ্চাভিলাষী এক শটে। রবিন্দ্রকে লংঅফে তুলে মারতে গিয়ে ক্যাচ তিনি (৮ বলে ৩)। ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।

সেখান থেকে আশার আলো জ্বালেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর আফিফ হোসেন ধ্রুব। পঞ্চম উইকেটে দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তারা। জয়ের সম্ভাবনাও জেগেছিলেন তারা।

 

২৫ বলে জয়ের জন্য দরকার তখন ৫৩ রান, এমন সময়ে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। কাগেলেইনকে ডিপ কভার দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারিতে ক্যাচ হন টাইগার দলপতি, ২১ বলে একটি করে চার-ছক্কায় করেন ২৩ রান।

মাহমুদউল্লাহর আউটে ভাঙে ৪২ বলে ৬৫ রানের ঝড়ো জুটি, যে জুটিতে আসল অবদান ছিল আফিফেরই। একদম টি-টোয়েন্টি মেজাজেই খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। কিন্তু সঙ্গী পাননি।

নুরুল হাসান সোহান (৪), শামীম হোসেন পাটোয়ারীরা (২) উইকেটে এসেছেন আর দেখে চলে গেছেন। ফলে আশা জাগিয়েও আর জয় ছোঁয়া হয়নি টাইগারদের।

আফিফ শেষ পর্যন্ত অপরাজিতই থেকে যান। মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরিটা করতে পারেননি। ৩৩ বলে ২ চার আর ৩ ছক্কায় আফিফ অপরাজিত থাকেন ৪৯ রানে।

এর আগে টম ল্যাথামের হাফসেঞ্চুরি আর ফিন অ্যালেনের ৪১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৬১ রানের লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

শেরে বাংলায় আবারো টসভাগ্য ছিল সফরকারীদের পক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা এনে দেন রাচিন রবিন্দ্র আর ফিন অ্যালেন।

মূল ভূমিকাটা অ্যালেনেরই। চার-ছক্কায় মাঠ গরম করে রাখছিলেন তিনি, রবিন্দ্র শুধু সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তাদের ৩৪ বলে ৫৮ রানের ঝড়ো জুটি ভাঙেন শরিফুল ইসলাম, ইনিংসের ষষ্ঠ ওভারে।

 

শরিফুলকে তুলে মারতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দেন রবিন্দ্র (১২ বলে ১৭)। মিডঅফ থেকে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন মুশফিকুর রহীম। ওই ওভারেই এক বল বিরতি দিয়ে ভয়ঙ্কর অ্যালেনকেও তুলে নেন শরিফুল।

বাঁহাতি এই পেসারের দারুণ এক ডেলিভারিতে পেছনের স্ট্যাম্প উম্মুক্ত করে বোল্ড হন অ্যালেন। ২৪ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় কিউই ওপেনার করেন ৪১ রান। সেই ধাক্কাটাই কাজে দিয়েছে।

এরপর দ্রুত আরো দু’টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। আফিফ হোসেনের ঘূর্ণিতে উইকেটরক্ষকের ক্যাচ হন উইল ইয়ং (৬)। আরো একবার ব্যর্থ কলিন ডি গ্র্যান্ডহোম।

সিরিজে চতুর্থবারের মতো নাসুম আহমেদের শিকার হন গ্র্যান্ডহোম (৯)। এবারও বল আকাশে ভাসিয়ে মারতে চেয়েছিলেন। মিডঅফে দৌড়ে এসে ক্যাচ নেন শামীম হোসেন পাটোয়ারী। ৮৩ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।

তাতে কিউইদের রানের গতি স্লথ হয়ে পড়ে। ১১ থেকে ১৪-চার ওভারে সফরকারীরা তুলতে পারে মাত্র ১৫ রান। টম ল্যাথাম আর হেনির নিকোলস চালিয়ে খেলার বদলে ধরে খেলায় মনোযোগ দেন।

তাদের ৩৪ বলে ৩৫ রানের জুটি ইনিংসের ১৭তম ওভারে ভাঙেন তাসকিন। এই উইকেট শিকারে অবশ্য কিপার নুরুল হাসান সোহানেরও অবদান কম নয়। তাসকিনের ওয়াইড ইয়র্কারে ব্যাট চালিয়েছিলেন নিকোলস (২১ বলে ২১), ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন সোহান।

তবে শেষদিকে ২১ বলে ৪৩ রানের ঝড়ো জুটিতে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম আর কোল ম্যাকঞ্চি। ল্যাথাম ৩৭ বলে দু’টি করে চার-ছক্কায় ৫০ আর ম্যাকঞ্চি ১০ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

 

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শরিফুল। তবে ২ উইকেট নিলেও ৪ ওভারে ৪৮ রান খরচ করেন বাঁহাতি এই পেসার। তাসকিন ৪ ওভারে ৩৪, নাসুম ৩ ওভারে ২৫ আর আফিফ ৩ ওভারে ১৮ রান দিয়ে নেন একটি করে উইকেট।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *