শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

যুক্তরাজ্যের স্বীকৃতি পেল বাংলাদেশের করোনা টিকার সনদ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

বাংলাদেশের করোনা টিকার সনদ যুক্তরাজ্যের স্বীকৃতি পেয়েছে। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটেনের পরিবহন বিভাগ এক ঘোষণায় জানিয়েছে, দেশটির অনুমোদিত টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে।  আগামী ১১ অক্টোবর থেকে স্বীকৃতির এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শুক্রবার এক বার্তায় বলেন, ‘ব্রিটিশ কর্তৃপক্ষ আমাদের ভ্যাকসিন সার্টিফিকেশনকে স্বীকৃতি দিয়েছে। এটি সোমবার সকাল ৪টা থেকে কার্যকর হবে।’

ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, ‘এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। এটি দুদেশের মধ্যে ব্যবসা ও ভ্রমণের ক্ষেত্রে অবশিষ্ট বাধা দূর করার জন্য হাইকমিশনের স্থায়ী কূটনৈতিক প্রচেষ্টার ফল।’

তিনি জানান, ১১ অক্টোবর স্থানীয় সময় ভোর ৪টা থেকে যুক্তরাজ্য-অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ নেওয়াদের আর ১০ দিনের হোটেল বা হোম কোয়ারেন্টাইন অথবা কোভিড-১৯ প্রি-প্রস্থান পরীক্ষার প্রয়োজন পড়বে না। তবে ব্রিটেনে আসার পর দ্বিতীয় দিন বা তার আগে কোভিড-১৯ পরীক্ষা করে নেওয়া উচিত। টিকা নেওয়ার প্রমাণ হিসেবে প্রত্যেক ভ্রমণকারীদের বাংলাদেশ কর্তৃপক্ষের দেওয়া টিকার সনদ প্রদর্শন করতে হবে। যেসব ভ্রমণকারীরা ব্রিটেনের অনুমোদিত টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেননি তাদের ১০দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের কোয়ারেন্টাইন চলা অবস্থায় দ্বিতীয় ও অষ্টম দিন কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।  

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *