রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

মাঙ্কিপক্স সন্দেহে একজন হাসপাতালে ভর্তি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

মাঙ্কিপক্স সন্দেহে তুরস্কের একজন নাগরিককে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তুরস্কের ওই নাগরিকের নাম আকসি আলতে (৩২)।

শাহরিয়ার সাজ্জাদ বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২ টায় তুর্কি এয়ারলাইনসে আসা একজন বিদেশি নাগরিক ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ হয়। পরে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।  

বিমানবন্দরে থেকে বিকাল ৩টার দিকে তাকে রাজধানীর সংক্রামকব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। 

সংক্রামক ব‌্যা‌ধি হাসপাতা‌লের প‌রিচালক ডা. মিজানুর রহমান ব‌লেন, স‌ন্দেহভাজন ব‌্যক্তি‌কে বিকাল ৩টার দি‌কে আমা‌দের এখানে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।
আমরা ১০ বে‌ডের আই‌সো‌লেশন ওয়া‌র্ডে তা‌কে পর্যবেক্ষ‌ণে রেখেছি। আইইডিসিআর নমুনা নিয়ে গেছে। আর‌টিপিসিআর টেস্ট পরীক্ষার ফলাফল শেষে নিশ্চিতভাবে জানা যাবে তার মাঝে 'মাঙ্কিপক্স' সংক্রমণ আছে কিনা।

প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলোয় মাঙ্কিপক্স সংক্রমণ বাড়ছে। আফ্রিকার বাইরে বিশ্বের কমপক্ষে ৩০টি দেশে ছড়িয়েছে রোগটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুদিনের আগের দেওয়া তথ্যমতে, ৩০ টি দেশে ৭০০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১ জনই যুক্তরাষ্ট্রের। 

মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী প্রথম পাওয়া যায় ব্রিটেনে। এরপর ইউরোপের স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনসহ বিভিন্ন দেশে এ রোগ শনাক্ত হয়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *