রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে সাড়ে ১৬ কোটি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন ও পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন। 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারী ও গৃহগণনা- ২০২২’ বিষয়ক প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে বিবিএসের প্রকল্প পরিচালক দিলদার হোসেন এসব তথ্য জানান। 
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনশুমারী ও গৃহগণনা ২০২২ প্রাথমিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।
সারা দেশে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহ কার্যক্রম ১৫ থকে ২৮ জুন ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হয়। 
পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমান অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। 
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রওশন আরা মান্নান এমপি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীরেন শিকদার এমপি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, পরিসংখ্যান ব্যুরোসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকতা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জনশুমারী ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সিটি কর্পোরেশন ওয়ারী জনসংখ্যা যথাক্রমে বরিশালে ৪ লাখ ১৯ হাজার ৩৫১ জন, চট্টগ্রামে ৩২ লাখ ২৭ হাজার ২৩৬ জন, কুমিল্লায় ৪ লাখ ৩৯ হাজার ৪১৪ জন, ঢাকা উত্তরে ৫৯ লাখ ৭৯, হাজার  ৩৭ জন, ঢাকা দক্ষিণে ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫ জন, গাজীপুরে ২৬ লাখ ৭৪ হাজার ৬৯৭ জন, খুলনায় ৭ লাখ ১৮ হাজার ৭৩৫ জন, ময়মনসিংহে ৫ লাখ ৭৬ হাজার ৭২২ জন, নারায়নগঞ্জে ৯ লাখ ৬৭ হাজার ৭২৪ জন, রাজশাহীতে ৫ লাখ ৫২ হাজার ৭৯১ জন, রংপুরে ৭ লাখ ৮ হাজার ৩৮৪ জন এবং সিলেটে ৫ লাখ ৩২ হাজার ৪২৬ জন। 
প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ১১৯ জন যা ২০১১ সালের জনশুমারিতে ছিল ৯৭৬ জন। সাক্ষরতার শতকরা হার ৭৪ দশমিক ৬৬ শতাংশ, যা ২০১১ সালে ছিল ৫১ দশমিক ৭৭ শতাংশ। জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ। ২০১১ সালের জনশুমারিতে গড় জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩৭ শতাংশ। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোট জনসংখ্যার ৩০ দশমিক ৬৮ শতাংশ।
ধর্মভিত্তিক জনসংখ্যায় দেখা গেছে, মুসলমান ৯১ শতাংশ। সনাতন ধর্মাবলম্বী ৭ দশমিক ৯৫ শতাংশ। ২০১১ সালের জনশুমারিতে হিন্দু ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল শূন্য দশমিক ৬১ শতাংশ যা আগের শুমারিতে ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ। দেশে এখন মোট খানার সংখ্যা ৪ কোটি ১০ লাখ। আগের শুমারিতে ছিল ৩ কোটি ২১ লাখ। উৎসঃ বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *