শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২০ ও ২৭ ফেব্রুয়ারি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ভেন্যু ঠিক না হলেও চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপিং অনেক আগে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক জটিলতার কারণে এখনো আইসিসি আনুষ্ঠানিকভাবে সূচি ও গ্রুপিং প্রকাশ করেনি। তবে এরই মধ্যে জানা গেছে, এশিয়ার তিন দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ রয়েছে একই গ্রুপে। এই গ্রুপের অন্য দলটি হলো নিউ জিল্যান্ড।

 

আইসিসি হোক বা এসিসি টুর্নামেন্ট, ভারত ও পাকিস্তান এক প্রতিযোগিতায় যতবার মুখোমুখি হবে তত লাভ আয়োজকদের। দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই এখন কেবল টিকে আছে মহাদেশীয় এবং বৈশ্বিক আসরে। তাই সূচিটাও এমনভাবে করা হয় যেন, এই দুই দলের একাধিক ম্যাচ পাওয়া যায়। এর পেছনে বাণিজ্যিক কারণও আছে। বলার অপেক্ষা রাখে না, উপমহাদেশের ভেন্যু এবং দর্শক বিবেচনায় এই তালিকায় রয়েছে বাংলাদেশও। এই তিন দলের ম্যাচে হাউসফুল দর্শক মাঠে থাকবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

সূচি অনুযায়ী বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু হবে ভারতের বিপক্ষে। ভারতের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। ২০ ফেব্রুয়ারি ভারত ও বাংলাদেশের ম্যাচটি হবে দুবাইয়ে। বাংলাদেশের পরের ম্যাচ নিউ জিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে, ২৪ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতেই।

 

বাংলাদেশ যদি সেমিফাইনালে উঠে তাহলে ম্যাচ হবে পাকিস্তানেই। যদি ফাইনালে উঠে, প্রতিপক্ষ যদি ভারত হয় তাহলে ম্যাচ হবে দুবাইতে।

 

ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যবসা সফল ম্যাচ ভারত ও পাকিস্তানের। চ্যাম্পিয়নস ট্রফিতে এই দুই দল মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি।

 

 

চ্যাম্পিয়নস ট্রফির অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ টুর্নামেন্ট আয়োজন করতে চায় পিসিবি। ১০ মার্চ বাড়তি একদিন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।সূত্রঃ রাইজিং বিডি

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *