বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

১১ জন আহতকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও ২৮ জনকে পাঠানো হবে : পররাষ্ট্র মন্ত্রণালয়

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

অন্তর্বর্তী সরকার ছাত্র-নেতৃত্বাধীন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আহত ১১ জনের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে এবং আরও ২৮ জন আহতকে একই রকম চিকিৎসার জন্য পাঠানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, 'এখন পর্যন্ত ১১ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে দুজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। আরও ২৮ জনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।'

আলম উল্লেখ করেন, ২৮ জনের মধ্যে ঢাকায় অবস্থিত বিদেশি মিশনগুলোর সাথে ঘনিষ্ট সমন্বয়ের মাধ্যমে ১-৮ জানুয়ারি পর্যন্ত গুরুতর আহত আটজন এবং তাদের পরিবারের চার সদস্যের জন্য দ্রুত ভিসা প্রদান নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি ব্যাপক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

মুখপাত্র বলেন, এই প্রচেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদেশে বাংলাদেশি মিশন এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলোর সহযোগিতা রয়েছে।

আলম আরও বলেন, 'পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রক্রিয়াকরণকে অগ্রাধিকার দিয়েছে এবং ঢাকায় সংশ্লিষ্ট বিদেশি মিশনগুলোর সাথে ঘনিষ্ট যোগাযোগ বজায় রেখেছে, যারা তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করেছে।'

পররাষ্ট্র মন্ত্রণালয় আহত ব্যক্তিদের বিদেশে উন্নত চিকিৎসার সুবিধার্থে কাজ করার ক্ষেত্রে এই উদ্যোগের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় চিকিৎসা বিবরণ, আর্থিক সহায়তা ও ডকুমেন্টেশন সরবরাহ করেছে।

আলম বলেন, 'বাংলাদেশের বিদেশি মিশনগুলো এবং ঢাকায় বিদেশি দূতাবাসগুলোর সম্মিলিত প্রচেষ্টা এ প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করেছে।'

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি তদারকি করছে এবং সর্বাধিক সহায়তা প্রদানের জন্য নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করছে।বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *