শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১১ জুন, ২০২৫

৪০ বছর বয়সে সমৃদ্ধ অভিজ্ঞতা দিয়ে জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো জায়গা পাওয়ার যোগ্য বলে মনে করেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। 

রোববার ফাইনালে স্পেনের বিপক্ষে নিয়মিত সময়ে ২-২ গোলে ড্র করার পর পেনাল্টিতে ৫-৩ গোলে জয়ী হয়ে দ্বিতীয়বারের মত নেশন্স লিগের শিরোপা ঘরে তুলেছে পর্তুগাল। এর মাধ্যমে ক্যারিয়ারে তৃতীয় বড় কোন ট্রফি হাতে নিলেন রোনাল্ডো। 

আল-নাসরর এই ফরোয়ার্ডের গোলে পর্তুগাল ২-২ গোলে সমতায় ফিরে। এটি ছিল রোনাল্ডোর ক্যারিয়াওে রেকর্ড ১৩৮তম আন্তর্জাতিক গোল। 

অথচ রোনাল্ডোর বয়স নিয়ে সমর্থক ও বিশেষজ্ঞরা কম সমালোচনা করেনি। পর্তুগালের কোচ মার্টিনেজ বলেছেন দুর্দান্ত অভিজ্ঞতার কারনেই রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য, ‘ক্লাব ফুটবলে ৪০ বছর বয়সী রোনাল্ডোর অনন্য অভিজ্ঞতা রয়েছে। একজন কোচ হিসেবে রোনাল্ডোকে দলে জায়গা দেয়া বা না দেয়ার বিষয় এখানে আসছে না, কিন্তু একটি সেরা দলে একজন সেরা খেলোয়াড়কে কিভাবে ব্যবহার করা হবে এবং শিরোপা জিততে হবে সেই বিষয়টি গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়াটা গুরুত্বপূর্ণ। রোনাল্ডো শেষ ২৫ ম্যাচে পর্তুগালের হয়ে ২০ গোল করেছেন। এমন রেকর্ড অন্য কারো নেই। আমরা ড্রেসিং রুমটাকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করে গড়ে তুলেছি। রোনাল্ডোর মত একজন খেলোয়াড় দলে থাকলে প্রতিদিনই ফুটবল সম্পর্কে শেখা যায়।’

দীর্ঘ ক্যারিয়ারে ৯০০রও বেশী গোল করেছেন রোনাল্ডো। এর মধ্যে আল-নাসরর হয়ে চলতি মৌসুমে করেছেন ২৫ গোল। সৌদি পেশাদার লিগে তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। 

একজন ফুটবলার হিসেবে রোনাল্ডোর দক্ষতার প্রশংসা করে মার্টিনেজ বলেছেন পর্তুগালের সর্বকালের সেরা খেলোয়াড় সে এবং ফুটবলের সবচেয়ে প্রভাবশালীদের একজন। 

মার্টিনেজ বলেন, ‘সে জাতীয় দলে আছে এবং তাকে সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। কিন্তু আমার মনে হয় একজন ফুটবলারের ক্যারিয়ারের মুহূর্তগুলো আপনাকে বুঝতে হবে। সে এমন একজন খেলোয়াড় ছিল যে ড্রিবলিংয়ের জন্য বেঁচে ছিল। এখন সে এমন একজন খেলোয়াড় যে ইতিহাস তৈরি করেছে। পর্তুগালের ইতিহাসে সে সেরা খেরোয়াড়। মোট কথা একজন খেলোয়াড়ের থেকেও রোনাল্ডো বেশী কিছু, সে একজন আইকন।’

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *