শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বৃহস্পতিবার ভোরে সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয় বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

তিনি বলেন, “সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি, মিনাটিলা ও কোম্পানীগঞ্জের কালাইরাগ এবং সুনামগঞ্জের ছনবাড়ি এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৭০ জনকে আটক করেছে বিজিবি।

“আটকরা লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা অবৈধভাবে ভারতে গিয়ে সেখানে বসবাস করেছিল।"

বিজিবি জানায়, জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে পুশইনের ঘটনায় ১৭ জনকে আটক করে ৪৮বিজিবির দায়িত্বপূর্ণ শ্রীপুর বিওপি।

আটকদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ ও ৯ শিশু রয়েছেন। তাদের মধ্যে সাতজন কুড়িগ্রাম জেলার, বাকিরা লালমনিরহাটের বাসিন্দা।

একই উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় ভোর পৌনে ৫টার দিকে পুশইনের ঘটনায় ২৩ জনকে আটক করে মিনাটিলা বিওপি।

আটককৃতদের মধ্যে সাতজন নারী, সাতজন শিশু রয়েছে। এ সীমান্তে আটকরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ এলাকায় আটক করা হয় ১৩ জনকে। তাদের মধ্যে ছয়জন শিশু, তিনজন নারী, পুরুষ চারজন। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

 

এদিকে সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছনবাড়ি এলাকা থেকে চার পরিবারের মোট ১৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও আটজন শিশু। তাদের বাড়ি লালমনিরহাট জেলায়।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ৪৮ বিজিবির আওতাধীন সব সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৭০জনকে আটক করে বিজিবি।

তিনি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *