বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

আমরা সবসময়ই দুর্নীতিমুক্ত ও গণতন্ত্রকে রক্ষা করতে চাই : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে দেশের সচেতন ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। 

আজ শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান বিএনপির মহাসচিব। 

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতনের ফলে আমাদের সামনে একটা সুযোগ এসেছে। আমরা সবসময়ই দেশকে দুর্নীতিমুক্ত করতে চেয়েছি এবং আজও চাই। গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করতে চাই।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই মুহূর্তে জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সব ছাত্রকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সবার আগে মনযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে মনোযোগী হতে হবে। এরপরে প্রধান দায়িত্ব হলো- দেশের দিকে মনোযোগী হয়ে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করা।  শক্তিশালী এসব দর্শন জনসাধারণের মধ্যে পৌঁছে দেয়ার দায়িত্বও ছাত্র সমাজকে নিতে হবে।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় খুব কম সময় পেয়েছিলেন। কিন্তু এই অল্প সময়েই তিনি ছাত্রদের মেধা বিকাশের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। বৈষম্যহীন সমাজ গঠনেও তার ভূমিকা অপরিসীম। তবে আমাদের দুর্ভাগ্য যে তিনি তার উদ্দেশ্য বাস্তবায়নে খুব একটা সময় পাননি।’

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক  মির্জা ফয়সাল আমীন, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু করিম, ওবায়দুল্লাহ মাসুদ, মহেবুল্লাহ আবু নুরসহ অনেকে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিগত ১৫ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। সেই পতিত স্বৈরাচার দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা ও আহত করেছে। তিনি বলেন, আজ যখন আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি; তখন আমাদের সামনে একটা নতুন সুযোগ এসেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত শুরু হয়েছে। আমরা কখনোই সেই ষড়যন্ত্র-চক্রান্তের কাছে মাথানত করবো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র চেয়েছিলেন। কিন্তু আজ সবক্ষেত্রে বৈষম্য, দুর্নীতি হচ্ছে। আমরা যদি অবাধ, নিরপেক্ষ, জনসাধারণের অংশগ্রহণমূলক  নির্বাচনের মধ্য দিয়ে একটি সার্বভৌম পার্লামেন্ট গড়ে তুলতে পারি; তবেই এসব লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।’  

ছাত্রদের  উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘ছাত্রদেরকে সবসময় জ্ঞানচর্চা করতে হবে। তাদেরকে এখন জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। কীভাবে দেশের ও পরিবারের কল্যাণ হবে সেই চেস্টা করতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে হবে। ’বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *