শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শ্রমিকদের শিল্প কারখানায় ফিরতে বলায় তোপের মুখে অনন্ত জলিল

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

চলমান লকডাউনের মধ্যেই আগামী ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। চিত্রনায়ক অনন্ত জলিল তার শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শ্রমিকদেন আগামী রবিবার (১ আগস্ট) থেকেই কর্মস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

শনিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে অনন্ত জলিল লিখেছেন, এতদ্বারা এ.জে.আই গ্রুপ ও এ.বি গ্রুপে কর্মরত সকল কর্মকর্তা এবং শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, আগামী ১ আগস্ট থেকে আমাদের ফ্যাক্টরি সম্পূর্ণভাবে খোলা থাকবে। তাই সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো, কেউ যেন অনুপস্থিত না থাকে।

এদিকে অনন্ত জলিলের এমন পোস্টের পরই কমেন্ট বক্স ভরে যায়। একের পর এক প্রশ্নে জর্জরিত হন তিনি।

মাহাবুব লিখেছেন, শিল্প কারখানা খুলবে ১ তারিখে আর লকডাউন ৫ তারিখ পর্যন্ত। তবে গ্রামে আটকা পড়া শ্রমিকরা কি স্পেসশিপে করে ঢাকায় পৌঁছাবে?

আতিকুর রহমান লিখেছেন, ‘শিল্প কারখানা খুলবে ১ তারিখে আর লক ডাউন ৫ তারিখ পর্যন্ত। তবে গ্রামে আটকা পড়া শ্রমিকরা কি করে ঢাকায় পৌঁছাবে।’

সানোয়ার হক সনি লিখেছেন, ‘বাস-রেল বন্ধ রেখে, কঠোর লকডাউনে কিভাবে কাজে যোগ দিবে গার্মেন্টস কর্মীরা? রাষ্ট্র ও বিজিএমইএ আপনাদের কাছে কি উত্তর আছে?’

 

ফাতেমা তিথি লিখেছেন, ‘আপনি সবসময় বলেন আপনি শ্রমিক বান্ধব, এই তার নমুনা? আপনার সিনেমায় যেমন ক্ষমতা থাকে শ্রমিকদের তো তা নেই, একটাবার চিন্তা করলেন না গণপরিবহন না চললে কিভাবে তারা ফিরবে? শ্রমিকদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলে ফেলুন, নয়তো গণপরিবহন চালুর ব্যবস্থা করুন।’

 

সাইফুল ইসলাম লিখেছেন, ‘শিল্প মালিকরা জাতে মাতাল তালে ঠিক, বেশীরভাগ শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে আর এম জি সেক্টরে ঈদের ছুটি ১০ দিন ১১ সেই হিসাবে বেশীভাগ ফ্যাক্টরী ৩০,৩১ তারিখে খুলতেন বেশীভাগ ফ্যাক্টরির শ্রমিকগরা ৪-৫ দিন জেনারেল করেছেন বা ছুটিতে কাটবেন তাহলে এই করোনাকালীন মালিকরা শ্রমিকদের কি উপহার দিলেন। উপহার হচ্ছে বেশি ভাড়া দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে মালিকদের বিমান কিনার টাকার ব্যবস্থা করা, আর এম জি সেক্টরের মালিক অনেক পারে তাহলে শ্রমিকদের আসার জন্য পরিবহনের ব্যবস্থা করলো না, সর্বোপরি মালিকরা নিজেদের লাভের চিন্তা করে শ্রমিকদের যা দেয় বায়ারের জন্য একদিন দেখা যাবে আরএমজি আমাদের সোনালী আশের মতো পাতি আশ হয়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *