রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

এ মাসেও লঘুচাপ-নিম্নচাপ, ভারি বর্ষণ হতে পারে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৪ আগস্ট, ২০২১

এ সময় মৌসুমী বায়ু সক্রিয় থাকায় অধিকাংশ সময় মাঝারি থেকে ভারি বর্ষণও হচ্ছে।

জুলাই মাসে তিনটি লঘুচাপ সৃষ্টি হয় সাগরে। যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নেয়।  এসময় ২৭ জুলাই টেকনাফে সর্বোচ্চ বৃষ্টিপাত ৩২৮ মিলিমিটার রেকর্ড হয়।

অগাস্ট মাসেও দুটি মৌসুমী লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ভারি বর্ষণে উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু জায়গায় স্বল্প মেয়াদী বন্যার শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, অগাস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে।

এ মাসে মৌসুমী ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে কিছু স্থানে স্বল্প  থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিরি সৃষ্টি হতে পারে।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

মৌসুমী বায়ুর প্রভাবে জুলাইয়ের শুরুতে সারাদেশে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হয়েছে। ২৭-৩০ জুলাই মৌসুমী নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশালের অনেক জায়গায় অতি ভারি বর্ষণ হয়।

এ সময় চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে কক্সবাজারে ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটে।

আবহাওয়াবিদরা জানান, ১১ জুলাই, ২২ জুলাই ও ২৭ জুলাই সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। তার প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতাও বাড়ে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম  বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ১৯১ মিলিমিটার।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *