রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, চার হামলাকারীর সবাই নিহত

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৪ আগস্ট, ২০২১

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে, এতে অন্তত চার বেসামরিক নিহত হয়েছেন। মঙ্গলবার কাবুলের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনের কাছে বন্দুকধারীরা একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর গুলিবর্ষণ করে, কিন্তু মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি তখন বাড়িতে ছিলেন না; জানিয়েছে বিবিসি।

তার পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে সব হামলাকারী নিহত হয়েছেন বলে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলায় চার বেসামরিক নিহত হয়েছেন বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন।

ইতালির চিকিৎসা ত্রাণ সংস্থা ‘ইমার্জেন্সি’ জানিয়েছে, চার বেসামরিকের লাশসহ ১১ জন আহতকে কাবুলে তাদের হাসপাতালে আনা হয়েছে।

 

চার হামলাকারীর সবাই নিহত হয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। হামলার পর এক টুইটে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদি বলেছেন, “চিন্তা করবেন না, সবকিছু ঠিক আছে!”

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তালেবান আক্রমণের ‘সব বৈশিষ্ট্য’ এই হামলার মধ্যে ছিল।

হামলার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার রাতে কাবুলের কয়েকশ বাসিন্দা রাস্তায় নেমে এসে আফগানিস্তানের সরকারি বাহিনীর প্রতি তাদের সমর্থন জানিয়ে ও তালেবানের বিরোধিতা করে ‘আল্লাহু আকবর’ বলে শ্লোগান দেয়।

পরে মিছিল শহরজুড়ে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে রয়টার্স। অধিকাংশ স্থানে বিক্ষোভে শুধু পুরুষরা থাকলেও কয়েকটিতে কিছু নারীও যোগ দেন। তারা মোমবাতি ও আফগানিস্তানের পতাকা নিয়ে মিছিল করেন।

এ সময় অনেক স্থানীয় বাসিন্দা বাড়ির ছাদে উঠে মিছিলকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গ্লোগান দেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *