বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

স্ত্রীর গহনা বন্ধক রেখে অক্সিজেন সিলিন্ডার কিনলেন যুবক

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

করোনায় শ্বাসকষ্টে ভুগে মারা যাচ্ছেন স্থানীয় অনেকেই। পাশের বাড়ির মধ্যবয়স্ক এক নারীও শ্বাসকষ্টে মারা গেলেন। বিষয়টি হৃদয়ে বেশ আঘাত করে চাঁদপুরের ছেলে রুবেল দেওয়ানের।

এর পর করোনায় আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট লাঘবে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নিয়েছেন তিনি। যদিও এই করোনাকালে অর্থাভাবে রয়েছেন তিনি নিজেও।

যে কারণে নিজের উদ্যোগে সহায়তা চেয়ে এলাকায় বন্ধু-স্বজনদের সঙ্গে আলাপ করেন। বিষয়টি নিয়ে এক হাজারের বেশি সদস্যের স্থানীয় একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন। সবাই তাকে সাধুবাদ জানালেও অর্থ সহায়তা নিয়ে এগিয়ে আসেনি তখনও।

এর পর কোথাও থেকে কোনো সাড়া না পেয়ে অবশেষে স্ত্রীর গহনা এক আত্মীয়ের কাছে ১৬ হাজার টাকায় বন্ধক রেখে একটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করলেন রুবেল।

সিলিন্ডার হাতে পাওয়ার পর গত বৃহস্পতিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রুবেল। আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাকে সাধুবাদ জানান। অনেকেই তাকে মানবতার ফেরিওয়ালা বলে সম্বোধন করছেন।

রুবেল দেওয়ানের বাড়ি চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায়। তার বাবার নাম ইদ্রিস দেওয়ান। গ্রামীণফোন কোম্পানির ফিল্ড সুপারভাইজার হিসেবে ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত রুবেল।

নিজের এই উদ্যোগের বিষয়ে রুবেল দেওয়ান বলেন, ‘সবাইকে জানানোর পর তাকে কমিটি করতে, মিটিং করতে বলেছিল। আমি ভাবলাম এসব করতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে। তাই উপায় না দেখে স্ত্রীর গহনা বন্ধক রেখে টাকা জোগাড় করেছি। আমি জানি অক্সিজেন ব্যবহারের নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে। আজ (শুক্রবার) একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এলাকাবাসীকে সেবা দেওয়ার চেষ্টা করব।’  

তিনি জানান, ‘গহনা বন্ধক দিতে নিয়ে যাওয়ার সময় স্ত্রী বাধা দেননি। এতে তার সম্মতি ছিল। সে নিজেও আমাকে সাধুবাদ জানিয়েছে, যা আমাকে আনন্দিত করেছে।’

এ সেবাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কিনা প্রশ্নে রুবেল বলেন, ‘অবশ্যই। তবে এ জন্য এলাকাবাসীসহ বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। আমার এক চাচাত ভাই সহায়তা করতে চেয়েছে। এভাবে দেখি কত দূর আগানো যায়।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *