বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

লিওনেল মেসির জন্য হাহাকার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৭ আগস্ট, ২০২১

লিওনেল মেসি আর বার্সেলোনায় ১০ নম্বর জার্সিতে খেলতে নামবেন না। নতুন চুক্তিতে আবদ্ধ করতে ব্যর্থ হয়েছে কাতালান ক্লাবটি। আর এর মধ্য দিয়ে ২১ বছরের সম্পর্ক ভেঙে গেল। এদিকে গুঞ্জন মেসির প্রাইভেট বিমান ফ্রান্সের পথে রয়েছে। সম্ভবত তিনি পিএসজিতে যোগদান করছেন। মেসির এই চলে যাওয়ার খবরে হাহাকার দেখা দিয়েছে। রাতেই বার্সেলোনার স্টেডিয়াম
ন্যু ক্যাম্পে শয়ে শয়ে ভক্ত ও অনুরাগী হাজির হন। কান্নায় ভেঙে পড়েছেন তারা। মেসির এই বিদায় মানতে পারছেন না তারা। লিওনেল মেসি নিজেও বার্সেলোনায় থাকতে চেয়েছিলেন। কিন্তু আর্থিক জটিলতা ও স্প্যানিশ লা লিগার কঠোর নিয়মকানুন ভেদ করে থাকতে পারলেন না। মেসি আর বার্সার নয়। এই খবরে হতাশায় ভেঙে পড়েছেন সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বত্র মেসির জন্য মাতম চলছে।
বার্সেলোনা অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এবার মেসি কোথায় যাবেন? এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। নেইমার গতকাল টুইটারে পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে তিনি প্যারিস সেইন্ট জার্মেইয়ের জার্সিতে মেসিকে জড়িয়ে ধরেছেন। ভক্ত ও সমর্থকরা আশা করছেন মেসি হয়তো ফ্রান্সের ওই ক্লাবটিতে যোগ দেবেন। এদিকে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতেও তার যাওয়া নিয়ে গুঞ্জন রয়েছে। ম্যানসিটিতে তার সাবেক কোচ পেপ গার্দিওলা রয়েছেন। করোনা মহামারীর মধ্যে বিশে^র একসময়ের সবচেয়ে বেশি বেতনভুক্ত ফুটবলারকে রাখা বা চুক্তিবদ্ধ করা সহজ কথা নয়।
মেসির চলে যাওয়া নিয়ে কাল সংবাদ সম্মেলন করেছেন বার্সেলোনার ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তে। সেখানে তিনি বলেছেন, ‘আমরা ক্লাবকে যে অবস্থায় এসে পেয়েছি, তা আসলে বর্ণনাতীত। লোকসানের অঙ্কটা আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। আমরা যা ভেবেছিলাম তার থেকে খরচের পরিমাণটাও অনেক বেশি। মোট বেতন ক্লাবের মোট আয়ের ১১০ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। লা লিগার এফএফপি (ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে) নিয়ে কঠোর নিয়ম আছে; কিন্তু সেসবের তোয়াক্কা না করে আমাদের ক্লাবের বেতন কাঠামোতে কোনো নির্দিষ্ট সীমাই রাখা হয়নি এত দিন। ঋণের পরিমাণটাও তাই হয়ে গেছে আকাশচুম্বী। এমতাবস্থায় মেসির চুক্তি নবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। মেসির চুক্তিটা কীভাবে করা যায়, সেটি নিয়ে আমরা তাই অনেক ভেবেছি, ঝুঁকিও নিতে চেয়েছি; কিন্তু চূড়ান্ত হিসাব-নিকাশের পর আমাদের মনে হয়েছে ক্লাবের জন্য সেই ঝুঁকিটা এই মুহূর্তে অনেক বেশি হয়ে যাবে। ক্লাবের টেলিভিশন স্বত্বকে আমি ৫০ বছরের মতো সময় ধরে বন্ধক রাখতে রাজি নই। আমাদের এই প্রতিষ্ঠানটা ১২২ বছরের পুরনো। মেসির প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকব; কিন্তু কোনো খেলোয়াড়, কোচ বা সভাপতি এই ক্লাবের ঊর্ধ্বে নয়, এমনকি ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মেসিও নয়। তাই এ রকম ঝুঁকিপূর্ণ একটা বিনিয়োগে আমি কখনই আগ্রহী নই। মেসিকে আমরা অবশ্যই দলে রাখতে চেয়েছিলাম; কিন্তু যখনই আমরা ক্লাবের আর্থিক অবস্থা নিয়ে সবিস্তারে জেনেছি, আমাদের কাছে মনে হয়েছে এই চুক্তি নবায়ন করলে ক্লাবের ভারসাম্যের জন্য হানিকর হয়ে উঠবে। মেসি বার্সায় থাকতেই চেয়েছিল, সদিচ্ছাটা ছিল পরিষ্কার। আমি তাই এই চুক্তির আলোচনায় সংশ্লিষ্ট ক্লাব ও মেসির প্রতিনিধিদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
মেসিকে রাখার শেষ চেষ্টা করেছে বার্সেলোনা। মেসিও থাকতে চেয়েছেন। কিন্তু শেষে তাকে রাখা যায়নি। ২০০০ সালে মেসি কিশোর বয়সে যোগ দেন বার্সেলোনায়। ২০০৪ সাল থেকে সিনিয়র লেভেলে খেলেন। ক্লাব পর্যায়ে সম্ভাব্য সব জিতেছেন তিনি। ক্যারিয়ারটা এখানেই শেষ করতে চেয়েছিলেন। কিন্তু পারলেন না। এখন মেসি নতুন কোন চ্যালেঞ্জ হাতে নেবেন সেটা দেখার অপেক্ষা। কোন ক্লাবে যাবেন আর তার জাদু দেখাবেন সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *