বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

একা, পরীমণি ও নজরুল রাজের সদস্যপদ স্থগিত : চলচ্চিত্র শিল্পী সমিতি ও ফিল্ম ক্লাব

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৭ আগস্ট, ২০২১

গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেফতার এক সময়ের চিত্রনায়িকা সিমন হাসান একা এবং হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়েছে। 

এসময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, পরীমণির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। এছাড়া পরীর বিষয়টি নিয়ে মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। আমরা তাই পরীমণির সদস্যপদ স্থগিত করেছি। আজ কেবিনেট মিটিংয়ে সব সদস্যের মতামতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘চিত্রনায়িকা একা ও পরীমণি বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে। অভিযুক্ত একা ও পরীমণি ব্যক্তিগত দায় চলচ্চিত্র সমিতি নেবে না। তাদের ব্যক্তি কর্মের দায়িত্ব ও দায়ভার নিজেদের। সমিতি তাদের ব্যক্তি অপরাধ মেনে নেবে না।’

‘একজন শিল্পী কোথায় বাস করে, কোথায় চলাফেরা করে সেটির নিয়ন্ত্রণ সমিতি করবে না। শিল্পী হিসেবে তাদের পাশে আমরা ছিলাম, আছি ও থাকব। তবে আমরা আইনের পথে বাধা দেব না। প্রশাসন তার কাজ নিরবচ্ছিন্নভাবে করবে’ বলেও এসময় উল্লেখ করেন মিশা।

 

মাদক কাণ্ডে আটক প্রযোজক নজরুল ইসলাম রাজের ফিল্ম ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তিনি ক্লাবের সহযোগী সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার সদস্যপদ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের সভাপতি চিত্রনায়ক ওমর সানী।

এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু তিনি (রাজ) রাষ্ট্র পরিপন্থী কাজের জন্য গ্রেফতার হয়েছেন, তাই আমরা তার পদ স্থগিত করেছি। আমরা ভার্চুয়াল মিটিং করে ক্লাবের অন্যদের মতামত নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নজরুল ইসলাম রাজ-ওমর সানীর প্যানেল জয়ী হয়। বুধবার সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমণিকে আটকের পরপরই রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে দুই সহযোগীসহ বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব।

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *