শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আইসিসির ‘মাস সেরা’ খেলোয়াড়ের মনোনয়ন পেলেন সাকিব

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৮ আগস্ট, ২০২১

চলতি বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ ভাগ ও সমর্থকদের ১০ ভাগ ভোটের উপর বিবেচনা করে মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।

জুন মাস বাদে জুলাইয়ের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে মনোনীত হয়েছেন বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সাথে মনোনয়নের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।

গত মাসে জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে টাইগাররা। সফরে টেস্টে ব্যাট হাতে ৩ রান, ওয়ানডেতে ১৪৫ রান ও টি-টোয়েন্টিতে ৩৭ রান করেন সাকিব।

ওয়ানডেতে দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৯৬ রান করে দলের সিরিজ জয় নিশ্চিত করেন তিনি। বল হাতে টেস্টে ৫, ওয়ানডেতে ৮ ও টি-টোয়েন্টিতে ৩ উইকেট নেন সাকিব। এর সুবাদে জুলাইয়ের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে বিবেচিত হন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মনোনয়ন পেলেন সাকিব। এর আগে মে মনোনয়ন পাওয়ার পর সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

 

জুলাই মাসে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সাকিবের সাথে মনোনয়ন পাওয়া অস্ট্রেলিয়ার মার্শ ওয়েস্ট ইন্ডিজের সফরের পাচ ম্যাচের টি-টোয়েন্টিতে তিনটি হাফ সেঞ্চুরিতে (৪৩ দশমিক ৮০ গড়ে) ২১৯ রান করেছিলেন। বল হাতে ৮টি উইকেটও নিয়েছিলেন তিনি।

গেল মাসে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টির সিরিজে খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের লেগ-স্পিনার ওয়ালশ জুনিয়র। কোনো ম্যাচেই উইকেটশূন্য ছিলেন না তিনি। ওয়ানডেতে ৭ ও টি-টোয়েন্টিতে ১২ উইকেট নিয়ে দুই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ওয়ালশ জুনিয়র। টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে প্রথমবারের মতো পাঁচ উইকেটও নিয়েছিলেন তিনি।

সূত্র : বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *