রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

অন্তঃসত্ত্বাদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ৯ আগস্ট, ২০২১

অন্তঃসত্ত্বা ও স্তন্যদায়ী নারীদের কোভিড-১৯ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  তাদের টিকা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহ ও ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত  নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে টিকা নিতে পারবেন গর্ভবর্তী ও স্তন্যদানকারী নারীরা। তবে শনিবার থেকে সপ্তাহব্যাপী যে কর্মসূচি চলছে তাতে গর্ভবর্তী ও স্তন্যদানকারী নারীরা পাবে না।

তিনি আরও জানান, সুরক্ষা অ্যাপ আপডেট হয়ে গেলে উনারা অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যখনই সুরক্ষা অ্যাপে অপশন থাকবে, তখনই নিবন্ধন করতে পারবেন তারা।

তবে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের কোভিড-১৯ টিকা দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

 

তবে গর্ভবতী নারীদের শুধু হাসপাতালবিশিষ্ট সরকারি টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ টিকা দেওয়া হবে। টিকাকেন্দ্রের রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক কাউন্সেলিং সম্পন্ন সাপেক্ষে গর্ভবতী নারীরা এই টিকা নিতে পারবেন।

টিকা নিতে যাদের মানা

>> গর্ভবতী নারী টিকা নেওয়ার দিন অসুস্থ থাকলে তাকে কোভিড-১৯ টিকা দেওয়া যাবে না।

>> অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত গর্ভবতী নারীকে কোভিড-১৯ টিকা দেওয়া যাবে না।

>> কোনো গর্ভবতী নারীর টিকা অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলে তাকে কোভিড-১৯ টিকা দেওয়া যাবে না।

>> কোনো গর্ভবতী নারী যদি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর এইএফআই কেস হিসাবে শনাক্ত হন, তবে তাকে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না।

>> সম্মতিপত্রে টিকাগ্রহীতার আইনানুগ অভিভাবক ও কাউন্সেলিং চিকিৎসকের স্বাক্ষর ছাড়া টিকা দেওয়া যাবে না।

আর টিকা নিতে ইচ্ছুক গর্ভবতী নারীকে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসক দিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছু বোঝাতে হবে। সম্মতিপত্রে গর্ভবতী নারী ও কাউন্সেলরের (রেজিস্টার্ড চিকিৎসক) স্বাক্ষর নিয়ে তারপরই টিকা দিতে হবে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *