শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

বার্সেলোনা চায় না মেসি সি পিএসজি যাক

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ৯ আগস্ট, ২০২১

 

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসির একটা ভিডিও ভাইরাল হলো।

দেখা গেল, ছেলেদের সঙ্গে বাড়ির উঠানে ফুটবল খেলছেন মেসি, সঙ্গে আরেকজন শিশুও আছে। সেই শিশুকে মধ্যে রেখে নিজেদের মধ্যে বল আদান-প্রদান করছে মেসি ও তাঁর দুই সন্তান। শিশুটি হাজার চেষ্টা করে করেও থিয়াগো, মাতেও কিংবা মেসির পা থেকে বল কেড়ে নিতে পারছে না।

বার্সেলোনা কি তাহলে চাইছে, মেসি এভাবেই এখন থেকে নিজের সময় কাটান? অন্য কোনো ক্লাবে নাম না লিখিয়ে এভাবেই বসে থাকুন? বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও না যান? তাঁদের কার্যক্রম দেখলে এমনটা মনে হওয়া অস্বাভাবিক নয়।

নিজেদের বেতনের বিলের বোঝার কারণে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সেলোনা। এখন মেসি যে অন্য কোথাও যোগ দেবেন, সেটা যেন হতে দিতে চাইছে না ক্লাবটা! পিএসজি যেন মেসিকে সই না করাতে পারে, এ জন্য ইউরোপিয়ান কমিশনের কোর্ট অব আপিলের কাছে অভিযোগ করেছেন বার্সেলোনার এক বোর্ড পরিচালক।

এমন খবরই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। চুক্তির সবকিছু ঠিকঠাক হওয়ার পরও আর্থিক জটিলতার কারণে মেসি যে বার্সায় থাকছেন না, এ খবর সবার আগে যারা জানিয়েছিল, তাদের মধ্যে মার্কাও ছিল। মার্কা জানিয়েছে, বার্সেলোনার বোর্ডকর্তাদের পক্ষ থেকে হুয়ান ব্রাঙ্কো এ অভিযোগ করেছেন।


ব্রাঙ্কোর যুক্তি, আর্থিক সংগতি নীতির (এফএফপি) কথা মাথায় রাখলে পিএসজির অবস্থা বার্সেলোনার চেয়েও খারাপ। আনুষ্ঠানিক বিবৃতিতে ব্রাঙ্কো জানিয়েছেন, ‘২০১৯-২০ মৌসুমে পিএসজি তাদের উপার্জনের ৯৯ শতাংশ ব্যয় করেছে খেলোয়াড়দের বেতন দেওয়ার জন্য, বার্সার ক্ষেত্রে যে অনুপাত ছিল ৫৪ শতাংশ।’

ব্রাঙ্কোর কথা এটাই, ৫৪ শতাংশ অনুপাত নিয়েও বার্সেলোনা যেখানে মেসিকে ধরে রাখতে পারছে না, পিএসজি কী করে পারে সেই মেসিকে আকাশচুম্বী বেতন দিয়ে দলে নিতে?


শুধু তা–ই নয়, এই মৌসুমে মেসির আগেই পিএসজি জর্জিনিও ভাইনালডম, সের্হিও রামোস, আশরাফ হাকিমি, জিয়ানলুইজি দোন্নারুম্মার মতো খেলোয়াড়দের দলে টেনেছে। সঙ্গে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, মার্কো ভেরাত্তি, মাউরো ইকার্দি, মার্কিনিওস, আনহেল দি মারিয়ারা তো আছেনই। এতজনকে বেতন দেওয়ার পর আর্থিক সংগতি নীতির সঙ্গে খাপ খাইয়ে পিএসজি মেসিকে কীভাবে দলে টানতে পারে, সে ব্যাপারেই প্রশ্ন তুলেছেন ব্রাঙ্কো।


এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *