শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

তালেবানের নবম প্রাদেশিক রাজধানী জয়

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১১ আগস্ট, ২০২১

আফগানিস্তানের আরেকটি প্রাদেশিক রাজধানী জয় করেছে তালেবান। এর ফলে গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত তাদের হাতে নয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ চলে এসেছে।

 

মঙ্গলবার তালেবান তিনটি প্রাদেশিক রাজধানী দখল করে। এগুলো হচ্ছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশের ফারাহ নগরী, উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের পুল-ই-খুমরি নগর ও প্রত্যন্ত বাদাশশান প্রদেশের ফৈজাবাদ। স্থানীয় সূত্রগুলো আল জাজিরার কাছে তিন নগরীর পতনের বিষয়টি নিশ্চিত করেছে।

 

ফারাহ প্রাদেশিক পরিষদের সদস্য শাহলা আবুবার মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, মঙ্গলবার বিকেলে সংক্ষিপ্ত লড়াইয়ের পর তালেবান বাহিনী ফারাহ নগরী দখল করে নিয়েছে। তারা গভর্নরের অফিস ও পুলিশ সদরদফতরও দখল করেছে।

 

তালেবান প্রদেশটির কেন্দ্রীয় কারাগারও দখল করেছে বলে পার্লামেন্ট সদস্য আবদুল নাসরি ফারাহি জানান।
তালেবানের হাতে চলে যাওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজধানী হচ্ছে ফারাহ। শুক্রবার পাশের নিমরোজ প্রদেশের রাজধানী দখল করেছিল তালেবান।

ফারাহ প্রদেশের সাথেও ইরানের সীমান্ত ক্রসিং রয়েছে।
আবুবার জানিয়েছেন, স্থানীয় নিরাপত্তা বাহিনী নগরীর বাইরের এক সেনা ঘাঁটির দিকে চলে গেছে।

 

তালেবান বাহিনী মঙ্গলবার পুল-ই-খুমরি দখল করে। নগরীটি কাবুল থেকে মাত্র ১২৫ মাইল দূরে অবস্থিত।
এই বিজয় বেশ তাৎপর্যপূর্ণ। আল জাজিরার রব ম্যাকব্রাইড রাজধানী কাবুল থেকে বলেন, এর ফলে খোদ কাবুল এখন নিরাপত্তাগত ঝুঁকিতে পড়ে গেল।
তালেবান এখন পর্যন্ত আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে নয়টির রাজধানী দখল করেছে।
ইইউর সিনিয়র এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, তালেবান বাহিনী এখন দেশটির ৬৫ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা আরো ১১টি প্রাদেশিক রাজধানী দখল করার পর্যায়ে রয়েছে। তারা এখন চেষ্টা করছে কাবুল যেন উত্তর থেকে আর কোনো সহায়তা না পায়।

সূত্র : আল জাজিরা ও নিউ ইয়র্ক টাইমস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *