বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যানজট দেখা দিয়েছে। ঢাকা ও উত্তরাঞ্চলমুখী দূরপাল্লার যানবাহনের চাপ, ওই মহাসড়কে ফোর লেনের কাজ এবং বৃষ্টিতে সৃষ্ট খানাখন্দ মেরামতের কারণে এ যানজটের সৃষ্টি হয়।

সকালে মহাসড়কের কাশেম মোড়ে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষের পর দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার যানজটের শুরু হয়। এ সময় যানজট এড়াতে পাবনা-কুষ্টিয়া অভিমুখে দূরপাল্লার বাস কড্ডা, জামতৈল,চৌবাড়ি, বলরামপুর ও উল্লাপাড়ার কৃষকগঞ্জ হয়ে সোনতলা সেতু দিয়ে প্রায় ২৫ কিলোমিটার ঘুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ওঠে। এছাড়া উত্তরের বগুড়া, রংপুর ও দিনাজপুর অভিমুখের বাসসমূহ জেলা শহর ও রায়গঞ্জ ঘুরে একই মহাসড়কে ওঠে। এতে বিরম্বনায় পড়ে হাজারো যাত্রী।

চট্টগ্রাম ইপিজেডের সিকিউরিটি সেলে কর্মরত আনসার সদস্য মহামুদুজ্জামান বাবলা সমকালকে বলেন, 'সকালে ঢাকার দিকে যেতে দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাশেম মোড় থেকে কড্ডা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আমরাও প্রায় দুই ঘণ্টা আটকে থাকি।'

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন যানজটের বিষয়টি স্বীকার করে বলেন, 'ফোর লেনের কাজ ও খানাখন্দ মেরামত কাজের পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি র‌্যাকার দিয়ে সরানোকালে যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টার পর অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে।' 

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, 'ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংস্কার কাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত নলকা সেতুর কারণে কাশেমমোড়-কোনাবাড়ি হয়ে কড্ডা পর্যন্ত অংশে ঘন ঘন যানজট দেখা দিচ্ছে।' 

সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম পিকে বলেন, 'নলকা সেতুর পাশে বিকল্প সওজের পৃথক সেতুর নির্মাণ কাজ চলছে। গত কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্ট খানাখন্দ মেরামত করায় যাত্রীদের সাময়িক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তবে এটি একবারেই সাময়িক।' 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *