বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

সামুদ্রিক ইলিশে ভরপুর বরিশালের মোকাম; কমেছে দামও

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

প্রায় ৪ মাস পর সামুদ্রিক ইলিশে ভরপুর বরিশালের মোকাম। তবে স্থানীয় ও অভ্যন্তরীণ নদ-নদীর কোন ইলিশ নেই মোকামে। সবই সামুদ্রিক ইলিশ। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া ট্রলারগুলো মোকামে ফিরে আসায় চলতি মৌসুমে প্রথমবারের মতো কর্মচাঞ্চল্য ফিরেছে বরিশাল মোকামে। এতে খুশি জেলে ও মৎস্যজীবীরা। আগামী দিনে সমুদ্রে আরও ইলিশ আহরিত হবে বলে আশা করেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। 

অভ্যন্তরীণ নদ-নদী থেকে এবং সমুদ্র থেকে সারা বছর কম বেশি ইলিশ আহরিত হয়। তবে আষাঢ়, শ্রাবন ও ভাদ্র মাস এই ৩ মাস ইলিশের প্রধান মৌসুম। গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে সমুদ্রে যাওয়া ট্রলারগুলো বৈরি আবহাওয়ার কারনে মাঝ পথ থেকেই ফিরে এসেছিলো। আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর গভীর সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া ট্রলারগুলো ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়েছে। সমুদ্রে যাওয়ার ১২ থেকে ১৫ দিন পর ট্রলার বোঝাই ইলিশ নিয়ে উপকূলে ফিরে এসেছে জেলেরা। বৃহস্পতিবার বরিশাল পোর্ট রোড মোকামে এসেছে ৬টি মাছ ধরা ট্রলার। প্রতিটি ট্রলারে ছিলো ১শ থেকে দেড়শ মন বিভিন্ন সাইজের ইলিশ।

শুক্রবারও ৪টি সামুদ্রিক ট্রলার এসেছে পোর্ট রোড মোকামে। এছাড়া পটুয়াখালীর মহিপুর মোকাম থেকেও ট্রাকে ট্রাকে ইলিশ এসেছে বরিশালে। আজও প্রায় ৮শ মন ইরিশ এসেছে পোর্ট রোড মোকামে। দুই দিন ধরে সামূদ্রিক ইলিশে সয়লাব পোর্ট রোড মোকাম। ইলিশ বিকিকিনিতে ব্যস্ত আড়তদার-শ্রমিকদের কলকাকুলিতে মুখরিত পোর্ট রোড মোকাম।   

 

সমূদ্রে আশাতীত মাছ পাওয়ায় খুশি জেলেরা। আহরিত মাছ বিক্রি করে আবারও গভীর সমুদ্রে মাছ শিকার করতে যাওয়ার কথা বলেন সামুদ্র্রিক জেলে মো. গফুর মল্লিক ও মো. রফিকুল ইসলাম। এভাবে সমুদ্রে মাছ পাওয়া গেলে পরিবার-পরিজন নিয়ে ভালোভাবেই দিন কাটানোর আশা তাদের। 

পোর্ট রোডের ইলিশ ব্যবসায়ী কাঞ্চন সাহা বলেন, কেবল ইলিশ মৌসুম শুরু হয়েছে। গত দুই দিনে অনেক সামুদ্রিক ইলিশ এসেছে। সমুদ্রের ইলিশ গড়পরতা ২২ থেকে ২৩ হাজার টাকা মন দরে বিক্রি হয়েছে। আগামী দিনে সমুদ্র থেকে আরও ইলিশ আহরিত এবং দাম আরও কমবে বলে আশা করেন তিনি। 

ইলিশ আড়তদার মো. নাসির উদ্দিন বলেন, ৪ মাস পর বরিশাল মোকামে প্রথম অনেক ইলিশ এসেছে। আগে স্থানীয় বিভিন্ন নদ-নদীর ৪০ থেকে ৫০ মন ইলিশ আসতো মোকামে। গত দুই দিনে প্রায় ২ হাজার মন ইলিশ এসেছে। সামনের দিনে ইলিশ আহরন বাড়বে এবং দামও কমবে বলে আশা করেন তারা। 

আড়তদার সজল দাস বলেন, সমুদ্রে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ায় জেলে, আড়দার ও মৎস্য শ্রমিক সবাই খুশী। বরিশাল মোকামে অনেক দিনের মাছের আকাল দূর হলো। চলতি মৌসুমে প্রথমবারের মতো ইলিশে সয়লাব হয়েছে বরিশাল মোকাম। এভাবে মাছ ধরা পড়লে ইলিশ মাছ সর্বসাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে বলে তিনি জানান। 

বরিশাল মৎস্য দপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, মৌসুমের শুরুর দিকে জেলেদের জালে মাছ ধরা না পড়ায় কিছুটা চিন্তিত ছিলো মৎস্য বিভাগ। দেরীতে হলেও বরিশাল মোকামে ইলিশের খড়া কেটেছে। আগামী দিনগুলোতে সমুদ্রে এবং স্থানীয় ননদ-নদীতে আরও ইলিশ আহরিত হবে এবং ইলিশের দামও কমবে বলে আশা করে মৎস্য বিভাগ। 

সামুদ্রিক বিভিন্ন সাইজের ইলিশ গড়ে ২২ থেকে ২৩ হাজার টাকা মন দরে বিক্রি হলেও স্থানীয় নদী-নদী থেকে আহরিত কিছু ইলিশ চড়া দামে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন পোর্ট রোডের খুচরা মাছ ব্যবসায়ী মো. হারুন। 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *