বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

আফগানিস্তান ছেড়ে প্রেসিডেন্ট আশরাফ গনির চলে যাওয়াকে ‘দেশাত্মবোধহীন ও কাপুরুষতাসুলভ’ বললেন আফগানরা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

আফগানিস্তান ছেড়ে প্রেসিডেন্ট আশরাফ গনির চলে যাওয়াকে তার 'দেশাত্মবোধহীন ও কাপুরুষতাসুলভ' চরিত্রের প্রকাশ হিসেবে সমালোচনা করছেন আফগানরা।

 

এর আগে রোববার তালেবানের আফগানিস্তানের রাজধানী কাবুল ঘেরাওয়ের জেরে মন্ত্রিসভার কয়েক সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীসহ আফগানিস্তান ত্যাগ করেন আশরাফ গনি।

 

রোববার এক ফেসবুক বার্তায় গনিকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করে আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সাইলেশন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, 'আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আফগানিস্তান ছেড়েছেন… যে অবস্থায় তিনি জাতিকে ছেড়ে গেছেন, তার জন্য আল্লাহ তার কাছে জবাবদিহিতা আদায় করবেন।'

 

আশরাফ গনির কাবুল ছাড়ার পরপরই তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করেন এবং প্রেসিডেন্ট দফতরের নিয়ন্ত্রণ নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তানের এক রাজনীতিবিদ গনির দেশত্যাগকে 'কলঙ্কজনক' হিসেবে মন্তব্য করেন।

 

তিনি বলেন, আশরাফ গনি তার পুরো সময় জনগণকে মিথ্যা বলেছেন এবং আফগান জনগণকে অন্ধকারে রেখেছেন।

শনিবার প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশ্যে দেয়া আশরাফ গনির শেষ ভাষণকে আফগান জনগণের সাথে প্রতারণা হিসেবে উল্লেখ করেন তিনি। ওই ভাষণে আশরাফ গনি তালেবানের অগ্রসর হওয়ার কারণে 'আর কোনো অস্থিতিশীলতা, সহিংসতা ও আমার লোকদের বাস্তুচ্যুতির রোধ করতে' কাজের অঙ্গীকার করেন।

ভাষণের অল্প কয়েক ঘণ্টার মধ্যেই তালেবানের হাতে দুই বৃহত্তম শহর জালালাবাদ ও মাজার-ই-শরীফের পতন হয়।

রোববার আফগানিস্তানের বলখ প্রদেশের সাবেক গভর্নর আতা মোহাম্মদ নুর আফগান সরকারের বিরুদ্ধে 'বৃহৎভাবে সংগঠিত ও কাপুরুষতাসুলভ ষড়যন্ত্রের' অভিযোগ করেন।

নুর অভিযোগ করে বলেন, জনগণকে বাইরে রেখে সরকার কোনো ধরনের অপ্রকাশ্য পরিকল্পনার অংশ হিসেবে আফগান প্রদেশগুলো একের পর এক তালেবানের হাতে বিনাযুদ্ধেই তুলে দিয়েছে।

এর আগে গত মাসে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার সাথে এক সাক্ষাৎকারে হেরাতের রুশ আগ্রাসনবিরোধী মুজাহিদ বাহিনীর সাবেক কমান্ডার ইসমাইল খানও একই অভিযোগ করেন।

আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর সাবেক এক সদস্য আফগানদের কোনো দিকনির্দেশনা না দিয়েই আশরাফ গনির দেশত্যাগকে 'দেশাত্মবোধহীন ও দুঃখজনক' হিসেবে মন্তব্য করেন।

আশরাফ গনিকে অভিযুক্ত করে নিরাপত্তা বাহিনীর সাবেক এই সদস্য বলেন, 'তিনি পুরো অঞ্চলে অস্থিরতার সৃষ্টি করেছেন, জনগণকে বিভক্ত করেছেন, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি করেছেন এবং গনতন্ত্রকে নস্যাৎ করেছেন।'

২০১৪ ও ২০১৯ সালে আফগানিস্তানে অনুষ্ঠিত যে দুই নির্বাচনে আশরাফ গনি জয়লাভ করেন তা বিতর্কিত ছিল।

আফগান এক নারী অধিকার কর্মী জানান, সামনের দিনগুলোতে গনির দেশত্যাগ আলোচনার বিষয় হওয়া উচিত হবে না।'

তিনি বলেন, 'গনি চলে গেছেন কিন্তু তিন কোটি ৪০ লাখ মানুষ আফগানিস্তানেই রয়েছে।'

তালেবানের প্রতি তিনি বলেন, 'এই দেশের নারী-পুরুষরা মর্যাদাসম্পন্ন জীবনযাপনের অধিকার রাখেন। অতীতের থেকে ভিন্ন আচরণের মাধ্যমে তাদের (তালেবানের) আফগাননিত্ব প্রমাণ করতে হবে।'

সূত্র : আলজাজিরা

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *