বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

ইউএনওর বাসায় হামলা ও সংঘর্ষ বরিশাল থেকে বাস-লঞ্চ বন্ধ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

বরিশাল থেকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ ও বাস চলাচল। বরিশালের ভেতর কিংবা এর বাইরে কোনও স্থানেই যাচ্ছে না যাত্রীবাহী বাস কিংবা লঞ্চ।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও এ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘটের এমন পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীরা।

মহানগর শ্রমিক লীগের সভাপতি পরিমল চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে আকস্মিকভাবে সিটি মেয়র ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার সঠিক বিচার দাবিতে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন।

 

বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে যেতে অনেকে অপেক্ষা করে আছে বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে।দ্রুত বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।

এরআগে বুধবার বরিশাল সদরের ইউএনও মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় হামলা চালান বলে অভিযোগ। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ওসি ও প্যানেল মেয়রসহ সাত জন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *