শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

জাতীয় জীবনে কাজী নজরুলের অবদান অসীম : রুহুল কবির রিজভী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের জাতীয় জীবনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান যে কত অসীম তা বোঝা যায় আমরা যখন মিছিল করি। আমাদের তখন প্রেরণা দেন কাজী নজরুল ইসলাম। আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তখনো আমাদের প্রেরণা দেন তিনি।

 

শুক্রবার (২৭ আগষ্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

 

রুহুল কবির রিজভী বলেন, 'আমরা মনে করি আজকের এই গণতন্ত্রের ঘাটতির যুগে স্বাধীনভাবে কথা বলতে গেলে যে নিপীড়ন, নির্যাতন সেখান থেকে অনুপ্রেরণা পেতে, সর্বোপরি আজকে চারদিকে একটি ভয় ও অন্ধকারের মধ্যে আমাদেরকে জাগিয়ে তোলে কাজী নজরুল ইসলামের লেখনি। কাজী নজরুল ইসলাম গোটা জাতিকে সমস্ত অর্গল ভেঙ্গে, সমস্ত শিকল ভেঙ্গে সামনে এগিয়ে যাওয়ার যে তাগিদ দেয় সেটা এক অপরসীম। আজ তার কবিতা থেকেই বলতে চাই আজ সৃষ্টি সুখের উল্লাসে আমরা নতুন করে সৃষ্টি করব গণতন্ত্র। আজকে অবরুদ্ধ গণতন্ত্রকে অর্গলমুক্ত করব। আমরা ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতাকে নিশ্চিত করে এখানে আবার সৃষ্টি সুখের উল্লাসে অরাজকতা অমানিশা দূরীভূত করে সূর্যের আলো নিয়ে এসে বাংলাদেশকে ভরে তুলবো।

 

সাবেক এই ছাত্রনেতা বলেন, 'আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী। আমাদের জাতীয় জীবনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান যে কত অসীম তা বোঝা যায় আমরা যখন মিছিল করি। আমাদের তখন প্রেরণা দেন কাজী নজরুল ইসলাম। আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তখনো আমাদের প্রেরণা দেন তিনি। আমরা তার কবিতা তার গান, তার লেখনি, সমস্ত কিছু আমাদেরকে অনুপ্রাণিত করে।আমরা যখন শান্তির কথা বলি একে অপরের সাথে মমত্বের কথা বলি তখনো কাজী নজরুল ইসলাম অনবদ্য মহিমাময় প্রেরণা যোগান।তাই জাতীয় কবির এই মৃত্যুবার্ষিকীতে আমি তার রুহের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি

এসময় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ড.ওবায়দুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাসাস এর সহ সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী, চিত্রনায়িকা শাহরিয়ার ইসলাম শায়লা, ডা. মোঃ আরিফুর রহমান মোল্লা, এডভোকেট মোঃ আমিনুল ইসলাম, মোঃ ফেরদৌস ফকির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান টিপু, শাহীনুর আবেদীন, দফতর সম্পাদক শাহ মোঃ বিল্লাল হোসেন, সেমিনার বিষয়ক সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জাবেদ আহম্মেদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম এস দিদার মন্ডল, সহ দফতর সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ তথ্য বিষয়ক সম্পাদক দেওয়ান শাহাজান সাজু, সহ শিল্প বিষয়ক সম্পাদক মোঃ নোয়াব মাঝি, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সবীর বর্ধন, সদস্য ওমর ফারুক, জাসাস ঢাকা মহানগর এর যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম দিপু, আব্দুল জব্বার, শফিকুল হাসান রতন, আনোয়ার হোসেন আনুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দপ্রমুখ উপস্থিত ছিলেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *