শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

শহীদ জিয়ার সার্টিফিকেট বাংলাদেশের আপামর জনগণ: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের মাজার সরানোর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তাকে নিয়ে সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে এখন নতুন করে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের লাশ, মাজার এমনকি মহান মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে আপত্তিকর, নির্মম, নিষ্ঠুর ও ঘৃণ্য মিথ্যাচার করছে। প্রধানমন্ত্রীর উৎসাহেই এবং তার গুডবুকে থাকার জন্যই পারিষদবর্গ পাগলের প্রলাপ বকছেন। তাদের একমাত্র কাজ হচ্ছে মিথ্যাচার, বিষোদ্গার, চরিত্র হনন ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি।

“মিথ্যা প্রলাপকারী এসব অর্বাচীন মন্ত্রী-নেতাদের জিজ্ঞাসা করতে চাই, মুক্তিযুদ্ধের সময়ে তারা কোন রণাঙ্গনের কোন সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, শহীদ জিয়ার লাশ সরানোর মতো যদি নিকৃষ্টতম কাজ করানো হয়, তাহলে যারা এই কাজটি করবেন, তাদের কালো হাত ভেঙে যাবে, গুঁড়ে যাবে, পুড়ে যাবে।”

 

জিয়াউর রহমানের কবর নিয়ে নতুন করে আলোচনার মধ্যে সোমবার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক আলোচনা সভায় সাবেক এই প্রেসিডেন্টের কবর চন্দ্রিমা উদ্যান থেকে সরানোর পাশাপাশি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে ‘দালিলিক প্রমাণ’ থাকায় জিয়ার মুক্তিযোদ্ধা খেতাবও বাতিল করার কথা জানান।

আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর গত নবম ও দশম জাতীয় সংসদের একাধিক বৈঠকে জাতীয় সংসদ এলাকা থেকে জিয়ার কবরসহ লুই আই কানের নকশাবহির্ভূত সব স্থাপনা সরানোর বিষয়ে কথা ওঠে।

 

তখন বিএনপির পক্ষ থেকে প্রবল আপত্তি তোলা হয়েছিল। তবে ওই আলোচনা এক সময় স্তিমিত হয়ে পড়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তৃতায় বলেন, ওই কবরে জিয়ার লাশ নেই।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএনপি নেতা প্রিন্স বলেন, “শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কোলকাতায় আমোদ-প্রমোদকারীদের কাছে থেকে নিতে হবে না। শহীদ জিয়ার সার্টিফিকেট তিনি নিজেই, শহীদ জিয়ার সার্টিফিকেট বাংলাদেশের আপামর জনগণ।”

জিয়ার লাশ নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আইনমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, তথ্যমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রীসহ মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের ‘রুচিহীন ও কাণ্ডজ্ঞানহীন লাগামহীন মিথ্যাচারের’ প্রতিবাদ জানান তিনি।

এই বিএনপি নেতা বলেন, “আমরা বলতে চাই, শহীদ জিয়া, তার নেতৃত্বাধীন জেড ফোর্স, সেক্টরের সাহসী ও গৌরবময় অবদান নিয়ে নিকৃষ্ট মিথ্যাচার যারা করছে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হচ্ছে, জাতি তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান উপস্থিত ছিলেন।

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *