সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

জলবায়ু সম্মেলনে কমনওয়েলথ ও সিভিএফকে এক হতে বললেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ১ নভেম্বর, ২০২১

জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর পরিণাম থেকে পৃথিবীকে বাঁচাতে প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য কমনওয়েলথ ও ক্লাইমেট ভালনারেবল ফোরামকে (সিভিএফ) একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সোমবার গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ২৬) কমনওয়েলথ প্যাভিলিয়নে ‘ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ বিষয়ে কমনওয়েলথ ও সিভিএফের এক উচ্চ পর্যায়ের আলোচনায় বাংলাদেশের সরকারপ্রধানের এ আহ্বান আসে বলে রাষ্ট্রায়াত্ত সংবাদমাধ্যম বাসসের এক প্রতিবেদনে জানানো হয়।   

সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ঠেকাতে একটি বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খুঁজে বের করার তাগিদ দেন তার বক্তৃতায়।

তিনি বলেন “জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক এবং আন্তঃসীমান্ত সমস্যা এবং এর মারাত্মক পরিণতি থেকে কোনো দেশই মুক্ত নয়।”

 

ক্লাইমেট ভালনারেবল ফোরামের বর্তমান সভাপতি শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে পর্যুদস্তু যে ৪৮টি দেশ এই জোটের সদস্য,বিশ্বে কার্বন গ্যাস নিঃসরণে তাদের সম্মিলিত অবদান মাত্র ৫ শতাংশ।

 

অস্তিত্ব সঙ্কটের মুখে পড়া এসব দেশের প্রশমন ও অভিযোজনের জন্য যে তহবিল প্রয়োজন, সে কথা তুলে ধরে তিনি বলেন,  আন্তর্জাতিক সম্প্রদায়কে পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের প্রয়োজনীয়তাকে ‘অবশ্যই স্বীকার করতে হবে’। 

 

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তঃসরকার প্যানেল যে প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে, তা একটি স্পষ্ট বার্তা দেয় যে, এই গ্রহ এবং ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে সবাইকে ‘জরুরি ও সিদ্ধান্তমূলক’ পদক্ষেপ নিতে হবে।

সিভিএফের এক-তৃতীয়াংশের বেশি সদস্য দেশ যে কমনওয়েলথেরও সদস্য, সে বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে সিভিএফ এবং কমনওয়েলথ সদস্য দেশগুলো প্যারিস চুক্তি বাস্তবায়নে অনুঘটক হিসেবে কাজ করতে পারে।”

 

এ বিষয়ে সিভিএফ ও কমনওয়েলথের মধ্যে কার্যকর সহযোগিতা বাড়াতে ছয় দফা প্রস্তাবও প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের এ আলোচনায় তুলে ধরেন।

 

প্রস্তাবের প্রথম দফায় তিনি বলেন, সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই, পরিবেশবান্ধব এবং প্রকৃতি-ভিত্তিক সমাধান খুঁজে বের করতে নিজেদের মধ্যে তথ ও জ্ঞান বিনিময়, গবেষণা এবং সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি স্থানান্তর বাড়াতে হবে।

দ্বিতীয় দফায় শেখ হাসিনা বলেন, প্যারিস চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী উন্নত দেশগুলো যাতে উন্নয়নশীল দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলারের তহবিল যোগায়, তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিত অবস্থান নিতে হবে।

 

জলবায়ু পরিবর্তন যে অভিবাসন সঙ্কটও তৈরি করছে, সে বিষয়টি তুলে ধরে তৃতীয় দফায় প্রধানমন্ত্রী বলেন,সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদী ভাঙন, বন্যা এবং খরার মত সমস্যা বহু মানুষকে উদ্বাস্তুতে পরিণত করছে, বহু মানুষ ঐতিহ্যগত পেশা হারাচ্ছে। তাদের পুনর্বাসনেও বৈশ্বিক দায়িত্ব রয়েছে।

চতুর্থ প্রস্তাবে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ প্রাক শিল্পায়ন যুগের তুলনায় দেড় ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে সবাই যদি ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়, তাহলে তা গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী দেশগুলোকে বড় মাত্রায় নিঃসরণ কমানোর ঘোষণা দিতে চাপ হিসেবে কাজ করতে পারে।

জ্বালানির প্রয়োজনীয়তা মেটানোসহ সাশ্রয়ী মূল্যে উন্নয়নশীল দেশগুলেতে পরিবেশবান্ধব প্রযুক্তি হন্তান্তরের গুরুত্বও তিনি পঞ্চম প্রস্তাবে তুলে ধরেন।

 

শেষ প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, সিভিএফ এবং কমনওয়েলথ সদস্যদের উন্নয়ন চাহিদাও বিবেচনায় নিতে হবে।

জলবায়ু পরির্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলোর কথাও এ আলোচনায় তুলে ধরেন তিনি।

জলবায়ু সম্মেলনে যোগ দিতে রোববার বিকালে গ্লাসগোতে পৌঁছান প্রধানমন্ত্রী। সম্মেলনের উদ্বোধনী পর্ব এবং রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্যের সেশন ছাড়াও সাইড লাইনে বিভিন্ন ইভেন্টে তিনি অংশ নেবেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *