মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পানি ও বিদ্যুতের জন্য ইউক্রেনের লক্ষ লক্ষ লোকের হাহাকার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

রাশিয়া কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইউক্রেনের লাখ লাখ মানুষ পানি ও বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য শুক্রবার লড়াই করছে। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইতোমধ্যে দেশটির বিদ্যুৎ গ্রিড মারাত্বভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে লক্ষ লক্ষ মানুষ গুরুতর ব্ল্যাকআউট সহ্য করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘জীবনের জন্য-হুমকিপূর্ণ’ পরিণতি সম্পর্কে সতর্ক করেছে এবং অনুমান করেছে, এর ফলে লক্ষাধিক মানুষ তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রায় সব অঞ্চলেই বিদ্যুতের পরিস্থিতি ভয়াবহ। ‘তবে, আমরা ধীরে ধীরে ব্ল্যাকআউট থেকে দূরে চলে যাচ্ছি, প্রতি ঘন্টায় আমরা নতুন গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি।’
কিয়েভে রাশিয়ান হামলার ২৪ ঘন্টারও বেশি সময় পর মেয়র ভিটালি ক্লিটসকো বৃহস্পতিবার গভীর রাতে বলেছেন, রাজধানীর ৬০ শতাংশ বাড়ি এখনও বিদ্যূৎ বিভ্রাটের শিকার হচ্ছে। তবে শহরের কর্মকর্তারা জানিয়েছেন,  পানি পরিষেবা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছে।
তবে কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা বলেছেন, শহরের উপকণ্ঠে ভিশগোরোদে গোলাবর্ষণে সাতজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার নতুন একদফা হামলায় দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে অন্তত চারজন নিহত হয়েছে বলে সেখানকার একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। সম্প্রতি ইউক্রেন বাহিনী খেরসন পুনরুদ্ধার করেছে।
শীতের আগমন এবং রাজধানীতে তাপমাত্রা হিমাঙ্কের ঠিক উপরে থাকা অবস্থায় পাওয়ার গ্রিডের ওপর সর্বশেষ এই আক্রমণ চালানো হয়।
আঞ্চলিক প্রশাসনের প্রধান সের্হি হামালির মতে, খমেলনিটস্কির পশ্চিম অঞ্চলটিতে মারাত্মক বিদ্যুৎ সংকটে রয়েছে। স্বাভাবিক চাহিদার মাত্র ৩৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কার্যকর রয়েছে। 
আঞ্চলিক সামরিক প্রশাসনের ওলেহ সিনহুবভ বলেছেন, রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব খার্কিভ অঞ্চলের প্রায় ৩ লক্ষ বাসিন্দা বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎবিহীন ছিল। তবে প্রায় ৭০ শতাংশ গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে।
‘আমরা বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করেছি’ এ কথা উল্লেখ করে খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ বলেছেন, বাড়িগুলোতে পানি সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে এবং পৌর কর্মীরা গণপরিবহন পুনরায় চালু করছে। 
তিনি বলেন, ‘বিশ্বাস করুন, এটা খুব কঠিন ছিল।’
ইউক্রেন বলেছে, রুশ বাহিনী প্রায় ৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে। এতে ১০ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হওয়ার অভিযোগ করেছে।সূত্র :বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *