শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

সর্বজনীন পেনশন স্কিম এখন অনেকটাই স্থবির হয়ে পড়েছে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

‘সর্বজনীন পেনশন স্কিম’ এখন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এক সময় প্রতিদিন যেখানে ৪-৫ হাজার মানুষ অ্যানরলমেন্ট বা নিবন্ধন করতেন, এখন এক বছরের ব্যবধানে তা কমে দাঁড়িয়েছে ৪-৫ জনে। এমনকি, কোনও কোনও দিন একজন গ্রাহকও এই স্কিমের সঙ্গে যুক্ত হচ্ছেন না। যারা প্রতি মাসে কিস্তি দিতেন, আগ্রহ হারিয়ে তারাও কিস্তির টাকা জমা দিচ্ছেন না। আর এদের সংখ্যাও একেবারে কম নয়। চাঁদা না দেওয়ার হার অনেক বলে জানা গেছে।

 

ইতোমধ্যে সরকারি, স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্কিমে যুক্ত হওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য নির্ধারিত ‘প্রত্যয়’ স্কিমটি ব্যাপক সমালোচনা ও আন্দোলনের মুখে গত আগস্ট মাসে সার্কুলার জারি করে প্রত্যাহার করে নেয় সরকার। ফলে পুরো স্কিম এখন বেসরকারিখাত নির্ভর হয়ে পড়েছে। এর কারণে স্কিমের সফলতাও এখন প্রশ্নের মুখে পড়েছে। অনেকে বিদ্যমান প্রেক্ষাপটে স্কিমটি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। কারণ, এই স্কিমটি চালানোর জন্য সরকারকে প্রতি মাসে একটা মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে।

এদিকে, এই স্কিমের সঙ্গে গ্রাহক যুক্ত হোন বা না হোন, স্কিম পরিচালনার জন্য গঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকেই বহন করতে হচ্ছে। পেনশন স্কিম কর্তৃপক্ষকে চালাতে মাসে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করতে হয় বলে জানা গেছে। কারণ, কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের বেতনই সাড়ে ৩ লাখ টাকা। এর সঙ্গে যোগ হচ্ছে সার্বক্ষণিক ড্রাইভারসহ গাড়ি সুবিধা এবং প্রকৃত ব্যয় অনুযায়ী টেলিফোন ও মোবাইল সুবিধা। একইভাবে কর্তৃপক্ষের সদস্যদের বেতন নির্ধারিত রয়েছে ৩ লাখ টাকা। সঙ্গে সার্বক্ষণিক ড্রাইভারসহ গাড়ি সুবিধা এবং প্রকৃত ব্যয় অনুযায়ী টেলিফোন ও মোবাইল সুবিধা। প্রতি মাসে তারা এই অর্থ তুলে নিচ্ছেন।

এরই বাস্তবতায় সোমবার (১৪ অক্টোবর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের গভর্নিং কাউন্সিলের অনুষ্ঠিত সভা আহ্বান করা হয়েছে। পদাধিকারবলে এই কাউন্সিলের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বিকেলে সভাটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অর্থ বিভাগের নাম না প্রকাশ করার শর্তে এক সূত্র জানায়, সভায় পেনশন স্কিমের বর্তমান অবস্থা অর্থ উপদেষ্টার কাছে তুলে ধরা হবে। তবে, পেনশন কর্তৃপক্ষের পক্ষ সভায় স্কিমের বর্তমান দুরবস্থার কথা উপদেষ্টার কাছে তুলে ধরা হবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে। কারণ, গত মাসেও অর্থ উপদেষ্টার কাছে স্কিম বিষয়ে অবহিতকরণ সভায় করা হয়। কিন্তু, সেখানে পেনশন স্কিমের সব তথ্য তুলে ধরা হয়নি বলে অভিযোগ রয়েছে।

 

এই স্কিমের হালনাগাদ তথ্য সম্পর্কে একজন কর্মকর্তা জানান, গত ৯ অক্টোবর পর্যন্ত পেনশন স্কিমে মোট নিবন্ধনধারী সংখ্যা ছিল তিন লাখ ৭২ হাজার ৩৭১ জন। এখন পর্যন্ত এদের কাছ থেকে চাঁদা হিসেবে পাওয়া গেছে ১৩০ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার টাকা। এই অর্থ সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে।

 

তিনি বলেন, বিগত ৫ আগস্টের আগে এই কর্মসূচিতে প্রতিদিন ৪-৫ হাজার মানুষ নিবন্ধন করতেন। বর্তমানে এর পরিমাণ ৪০-৫০ জনে নেমে এসেছে। কোনও কোনও দিন ৫ জনের বেশিও হয় না।

তথ্য মতে, চারটি স্কিমের মধ্যে দারিদ্রসীমার নীচে বসবাসরত ব্যক্তিদের জন্য নির্ধারিত সমতায় সবচেয়ে বেশি মানুষ নিবন্ধন করেছেন। এর সংখ্যা দুই লাখ ৮৫ হাজার ৮৮৪ জন। এরপর সুরক্ষা স্কিমের নিবন্ধনের সংখ্যা ৬৩ হাজার ১২৫ জন, প্রগতিতে ২২ হাজার ৩৩২ জন এবং বিদেশিদের জন্য নির্ধারিত প্রবাসে মাত্র ৮৯৪ জন নিবন্ধন করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ আগস্ট তৎকালীন সরকার এই স্কিমটি চালু করে। সমতা, সুরক্ষা, প্রগতি ও প্রবাস-এই চারটি স্কিমের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। পরে সর্বজনীন পেনশন স্কিমে নতুন করে যুক্ত করা হয় ‘প্রত্যয় স্কিম’। এই স্কিমে শুধু সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহের চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি ২০২৪ সালে ১ জুলাই তারিখ ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করবেন, তাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। কিন্তু, পরবর্তীতে গত আগস্টে পুরো প্রত্যয় স্কিম বাতিল করে দেওয়া হয়।

 

গত ২ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, এই মর্মে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যয় স্কিমসহ সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *