সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

দাপুটে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী ২০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

নাটকের দাপুটে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। যা দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর।

এর আগেই শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমাটি দেশের বাইরে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়ালি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। উৎসবে ঘুরে আসার পর এবার দেশের দর্শকের জন্য একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

প্রথম সপ্তাহে সিনেমাটি চলবে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি মল, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (বিজয় সরণি, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড, চট্টগ্রাম), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), লায়ন সিনেমাস (জিঞ্জিরা), শ্যামলী সিনেমা হল (ঢাকা), সিনেস্কোপ সিনেমা (নারায়ণগঞ্জ), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), গ্র্যান্ড রিভিউ মুভি থিয়েটার (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), আনন্দ সিনেমা হল (ঢাকা), বিজিবি সিনেমা হল (ঢাকা), মডার্ন সিনেমা হল (দিনাজপুর), বনলতা সিনেমা (ফরিদপুর), সুগন্ধা সিনেমা হল (চট্টগ্রাম), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া) ও মম ইন সিনেমা হল (বগুড়া)।‘প্রিয় মালতী’ সিনেমার একটি দৃশ্যে মেহজাবীন চৌধুরী ‘প্রিয় মালতী’ সিনেমার একটি দৃশ্যে মেহজাবীন চৌধুরীবলা প্রয়োজন, ‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিয়েবার্ষিকী উপলক্ষে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।‘প্রিয় মালতী’ সিনেমার একটি দৃশ্যে মেহজাবীন চৌধুরী ‘প্রিয় মালতী’ সিনেমার একটি দৃশ্যে মেহজাবীন চৌধুরী১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের প্রেক্ষাগৃহে অভিষিক্ত হচ্ছেন মেহজাবীন। তিনি জানান, শুরু থেকেই দর্শকরা তার পাশে ছিলেন। যখন মেহজাবীন নতুন, তখন থেকে এখন পর্যন্ত প্রায় সব কাজই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। দর্শকদের ভালোবাসার জন্যই মেহজাবীন এতদূর আসতে পেরেছেন বলে জানান অভিনেত্রী। বিশ্বাস করেন, প্রেক্ষাগৃহের কাজটিও দর্শক পছন্দ করবেন।

সিনেমার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড। ‘প্রিয় মালতী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন শঙ্খ দাশগুপ্ত। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি বড় পর্দায় নির্মাতার প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই প্রশ্ন তুলতে চেয়েছেন তিনি। নির্মাতা বলতে চেয়েছেন, ‘মানুষের অস্তিত্ব শুধু ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।’‘প্রিয় মালতী’ সিনেমার একটি দৃশ্যে মেহজাবীন চৌধুরী‘প্রিয় মালতী’ সিনেমার একটি দৃশ্যে মেহজাবীন চৌধুরী২০২৩ সালের ১৯ এপ্রিল আসে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে হয় সিনেমাটির শুটিং। সব কাজ শেষ করে সিনেমাটির মুক্তির ঘোষণা আসে এ বছর ৫ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর হয় মুক্তির তারিখ ঘোষণা এবং ১৪ ডিসেম্বর আসে সিনেমাটির ট্রেলার। সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের সেন্সর সার্টিফিকেট, অর্থাৎ সব বয়সী দর্শকরা এটি দেখতে পারবেন।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *