শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বহুল আকাঙ্খিত এই আসরের সূচী ঘোষণা করেছে।

ভারতের গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও একটি সেমিফাইনাল ম্যাচ নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইয়ে অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টের সবচেয়ে আকর্ষনীয় ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে আয়োজিত হবে।

ভারত, নিউজিল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সাথে গ্রুপ-এ’র চতুর্থ দল হলো বাংলাদেশ। গ্রুপ-বি’তে আছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
২১ ফেব্রুয়ারি করাচিতে গ্রুপ-বি’র প্রথম ম্যাচে প্রথমবারের মত টুর্নামেন্টে খেলতে আসা আফগানিস্তান মুখোমুখি হবে প্রথম আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার। এই গ্রুপের সবচেয়ে বড় ম্যাচে ২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মোকাবেলা করবে।

পাকিস্তানের তৃতীয় ভেন্যু হিসেবে রয়েছে রাওয়ালপিন্ডি যেখানে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে লাহোরে।

যদি ভারত ফাইনালে ওঠে তবে ৯ মার্চের ম্যাচটিও দুবাইয়ে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। ১৫টি ম্যাচই হবে দিবা-রাত্রির। পাকিস্তান সময় দুপুর ২.০০টা থেকে ম্যাচগুলো শুরু হবে।

আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আবারো ফিরে এসেছে। কিন্তু তারপরও এই আসর নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে স্বাগতিক পাকিস্তান ও আইসিসিকে। বিশেষ করে পাকিস্তানে খেলতে বিসিসিআইর অস্বীকৃতি নিয়ে শেষদিন পর্যন্ত ছিল দু:শ্চিন্তার ছাপ। অবশেষে গত ১৯ ডিসেম্বর আইসিসি ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুমতি দেয়ায় অস্বস্তির অবসান হয়। একইসাথে আইসিসি আরো জানিয়ে দিয়েছে আগামী তিন বছর ভারত বনাম পাকিস্তানের সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই ঘোষনার পরপরই পিসিবি নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেয়।

চ্যাম্পিয়ন্স ট্রফি সূচী :
গ্রুপ এ : পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড
গ্রুপ বি : আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

১৯ ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম নিউজিল্যান্ড        করাচি
২০ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম ভারত        দুবাই
২১ ফেব্রুয়ারি : আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা    করাচি
২২ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড        লাহোর
২৩ ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম ভারত        দুবাই
২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড    রাওয়ালপিন্ডি
২৩ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা    রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি : আফগানিস্তান বনাম ইংলান্ড        লাহোর
২৭ ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম বাংলাদেশ        রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি : আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া    লাহোর    
১ মার্চ : দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড        করাচি
২ মার্চ : নিউজিল্যান্ড বনাম ভারত            দুবাই

৪ মার্চ : প্রথম সেমিফাইনাল            দুবাই
৫ মার্চ : দ্বিতীয় সেমিফাইনাল            লাহোর
৯ মার্চ : ফাইনাল                লাহোর

সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *