মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে টাচেলের ইংলিশ অধ্যায় শুরু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

১৮ মাসের চুক্তিতে ২০২৫ সালের প্রথম দিন থেকে ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেছেন থমাস টাচেল। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জার্মান এই কোচের সাথে চুক্তি করেছে ইংল্যান্ড

অক্টোবরে ইংলিশ ফুটবল এসোসিয়েন গ্যারেথ সাউথহেটের উত্তরসূরী হিসেবে টাচেলের নিয়োগ নিশ্চিত করে, যা কার্যকর করা হয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে। চেলসি ও বায়ার্ন মিউনিখে একসাথে কাজ করা এন্থনি ব্যারি টাচেলের সহকারী হিসেবে কাজ করবেন।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ইংল্যান্ড লড়বে সার্বিয়া, আলবেনিয়া, লাটভিয়া ও এ্যান্ডোরার বিপক্ষে। আগামী বছর মার্চে এটাই হবে বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজির সাবেক কোচ টাচেলের প্রথম এ্যাসাইনমেন্ট।

ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত বাছাইপর্বের ড্র শেষে টাচেল বলেছেন, ‘সার্বিয়া ও আলবেনিয়ার প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। তারা সবসময় প্রতিপক্ষকে বিস্মিত করে। টেকনিক্যাল ফুটবলে তাদের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। দলে রয়েছে আবেগি সব খেলোয়াড়, তাদের ভক্তরাও দারুন আবেগপ্রবণ। দু’জন সাবেক তারকা খেলোয়াড় দলের কোচ হিসেবে কাজ করছেন। যে কারণে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।

এছাড়া ইংল্যান্ড কখনই লাটভিয়ার বিপরীতে খেলেনি, যে কারণে এটা আমাদের সবার জন্য নতুন অভিজ্ঞতা। এরপর এ্যান্ডোরা তো রয়েছেই। কিন্তু সবকিছুর পরেও ফেবারিট হিসেবেই আমরা মাঠে নামবো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের বাছাইপর্বের বাঁধা পেরুতে হবে। সব গুরুত্ব এখানেই দিতে হবে। এছাড়া ভিন্ন কোন চিন্তা নেই। আমাদের অবশ্যই পুরো বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।’

টাচেল আরো বলেন, ‘ইংল্যান্ডের সেই মানের খেলোয়াড় রয়েছে। কিন্তু বাছাইপর্বে নিজেদের প্রমান করাই বড় কথা। প্রতি টুর্নামেন্টেই এমন কিছু দলের সামনে পড়তে হয় যাদের হারানো কঠিন হয়ে পড়ে। তাদের সাথে সাধারণত খেলার সুযোগ হয়না।’

আগামী ২১ ও ২৪ মার্চ ওয়েম্বলিতে আলবেনিয়া ও লাটভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টাচেল ইংল্যান্ডের দায়িত্ব শুরু করতে যাচ্ছেন।

২০২১ সালে চেলসির কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন টাচেল। শিরোপা জয়ী ঐ দলে বেশ কিছু ইংলিশ তারকা ছিলেন যাদের মধ্যে রেসি জেমস, বেন চিলওয়েল ও ম্যাসন মাউন্ট অন্যতম। এছাড়া বায়ার্ন মিউনিখে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের সাথে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে টাচেলের। এ পর্যন্ত টাচেল ক্লাব ফুটবলে ১১টি বড় শিরোপা জয় করেছেন।

সাউথগেটের বিদায়ের পর অন্তর্বর্তীকালীণ কোচ হিসেবে কাজ করা লি কার্সলির থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন টাচেল। কার্সলির অধীনে ইংল্যান্ড ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয়ী হয়েছিল।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *