শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

রাজধানীর সড়কগুলোতে স্বাভাবিক চিত্র, নেই স্বাস্থ্যবিধির বালাই 

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৭ আগস্ট, ২০২১

করোনা সংক্রমণরোধে দফায় দফায় বিধিনিষেধে দেশজুড়ে বন্ধ রয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দীর্ঘদিন পর স্বাস্থ্যবিধি মেনে আগামী ১১ আগস্ট থেকে সরকারি-বেসরকারি অফিস, আদালত ও গণপরিবহন সীমিত পরিসরে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। চলমান বিধিনিষেধের মেয়াদ শেষের আগেই রাজধানীর চিত্র পাল্টে গেছে।

আজ শনিবার (৭ আগস্ট) রাজধানীর সড়কগুলোতে অফিসগামী ও বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষের চাপ অন্য দিনের তুলনায় বেশি দেখা গেছে। বিধিনিষেধ অনেকেই মানছেন না। মোড়ে মোড়ে মানুষের জট। পথচারীদের চলাচলও বেড়েছে চোখে পড়ার মতো।

গণপরিবহন না থাকলেও প্রধান সড়কগুলো ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশার দখলে রয়েছে। কয়েকটি সিগন্যালে তীব্র যানজটও চোখে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল ৯টার পর থেকে রাজধানীর পান্থপথ, কাওরানবাজার, বাংলামোটর ও শাহবাগের মোড়ে যানজট আর মানুষের চলাচল। অনেকটা স্বাভাবিকভাবে চলাচল করছে পথচারীরা।

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ফার্মেসিতে কাজ করেন আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘চলমান লকডাউনে কয়েকদিন রাস্তাঘাট ফাঁকা থাকলেও গত কয়েকদিন ধরে সেটা আর দেখতে পাচ্ছি না। আমি আজিমপুর থেকে প্রতিদিন ধানমন্ডি যাই, গণপরিবহন না থাকলেও অনেকটা আগের মতোই যানজট এড়িয়ে অফিসে পৌঁছাতে হয়।

অফিসে আনা-নেওয়া করেন সিএনজি চালক আলমিন। সড়কের পরিস্থিতি নিয়ে তিনি অনলাইনকে বলেন, ‘বিধিনিষেধের মধ্যে কয়েকদিন খালি সড়কে গাড়ি চালিয়েছি। তবে এখন আর শান্তি নেই, আবার রাজধানীতে আগের চিত্র ফিরে এসেছে। আজকে আমার প্রতিটি জায়গায় যানজটে পড়তে হয়েছে। ঠিক সময়ে স্যারদেরকে অফিসে নিয়ে যেতে পারছি না।’

অনেকেই ভাড়ায় মোটরসাইকেলে বিভিন্ন গন্তব্যে যেতে দেখা গেছে। কাওরানবাজারে যানজটে আটকে ছিলো অর্ধশতের মতো মোটরসাইকেল। মোটরসাইকেল আরোহী সাজ্জাত হোসেন বলেন, ‘গাড়ি নেই, কী করবো? মোটরসাইকেল পেলাম, উঠে পড়লাম। সড়কে বাস নেই, তারপরও যানজটে আটকে আছি।’

কেন বের হয়েছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘প্রয়োজনেই বের হয়েছি। কেউ প্রয়োজন ছাড়া তো আর শখে বের হয় না।’

 

 

রাজধানীর কোথাও কোথাও পুলিশের চেকপোস্ট বসিয়ে নজরদারি করলেও অধিকাংশ চেকপোস্টগুলোতেই আজও চোখে পড়ার মতো তেমন তৎপরতা দেখা যায়নি। ব্যক্তিগত গাড়িগুলোকে খুব একটা থামাতে দেখা যায়নি।

 

এ প্রসঙ্গে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক শেখ মো. কামরুজ্জামান (অপারেশন) অনলাইনকে বলেন, ‘বিধিনিষেধ থাকলেও কয়েক দিন ধরে সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি। তবে আজ ব্যাংক বন্ধ থাকায় সড়কে গাড়ির চাপ কম। সোমবার থেকে আবার সড়কে গাড়ির চাপ বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। তবে আমাদের চেক পোস্টগুলোর তৎপরতা আগের মতোই চলছে। গাড়িগুলোকে বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করা অব্যাহত রয়েছে।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *