সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা। তাও আবার মাত্র ৪ দিনেই অজিদের হারিয়ে দিল নাজমুল হোসেন শান্তর দল। 

জয়ের ভিতটা তৈরি হয়েছিল প্রথম দিনেই। অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। হাসান মাহমুদের ৬ উইকেটের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। জবাবে ব্যাট হাতেও দারুণ জবাব দেয় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলে বাংলাদেশ। তানজিদ হাসানের ঐতিহাসিক সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর ৮৪ এবং মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের ওপর ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ৪২৬ রান। অস্ট্রেলিয়াকে দেয় ২২৮ রানের বিশাল লিড। তানজিদই হয়ে যান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার।

তৃতীয় দিনেও বদলায়নি চিত্র। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসেও উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ শক্ত হাতে ধরে রাখে বাংলাদেশের বোলাররা। দিন শেষে ১৬১ রানে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তখনও বাংলাদেশের চেয়ে ৬৭ রানে পিছিয়ে।

চতুর্থ দিনে কিছুটা প্রতিরোধ গড়েন ক্যামেরন গ্রিন। তাঁর ১০৪ রানের লড়াকু ইনিংসে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান পর্যন্ত যেতে পারে। কিন্তু মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি শেষ পর্যন্ত স্বাগতিকদের প্রতিরোধ ভেঙে দেয়। ২০১৯ সালে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের পর অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নেওয়া প্রথম সফরকারী স্পিনার মেহেদী হাসান মিরাজ।

অস্ট্রেলিয়া ৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশকে। সেই লক্ষ্য পেরোতে অবশ্য কোনো নাটক জমতে দেয়নি বাংলাদেশ। ৯ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নেয় শান্তর দল।

চার দিনের এই টেস্টে বাংলাদেশ শুধু জেতেনি, শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে। অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমেই ইতিহাস। যেখানে ১৯৯৫ সালের পর পাকিস্তান কখনো অস্ট্রেলিয়ার মাটিতে জিতেনি। শ্রীলঙ্কা তাদের গ্রেট জেনারেশন নিয়েও জিতেনি, সেখানে  বাংলাদেশ ক্রিকেটের জন্য এই জয় ক্রিকে দুনিয়ার জন্যই একটা বার্তা। 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *