শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

আবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগার দলের প্রাপ্তির শেষ নেই। ৪-১ ব্যবধানে অজিদের হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকে নিজেদের শক্তি জানান দিয়েছে। দলীয় পারফরমেন্সের পাশাপাশি এই সিরিজে সাকিব আল হাসানসহ বেশ কয়েকজনের ব্যক্তিগত নৈপূণ্যও ছিল অসাধারণ। ফলে সিরিজ সেরা হয়েছেন আগেই। এবার আইসিসির টি-টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে ফের শীর্ষে উঠে এসেছেন দেশসেরা সাকিব আল হাসান-অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে দারুণ খেলেছেন সাকিব। এই পারফরমেন্সই টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে নিজের অবস্থান পুনরুদ্ধার করতে পেরেছেন বিশ্বের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব। অবশ্য মাঝখানে তিন বছরের বেশি সময় বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব ছাতছাড়া ছিল তার।

 

আইসিসি বুধবার র‍্যাঙ্কিংয়ের সপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। যেখানে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে ছাড়িয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের পদে ফিরেছেন সাকিব।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে শেষ চার ম্যাচের পারফরম্যান্স দিয়ে ৩৪ রেটিং পয়েন্ট পান সাকিব। এই রেটিং পয়েন্ট তাকে শীর্ষস্থানে নিয়ে গেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এই সংস্করণে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ উইকেট ও ১০০০ রান করার রেকর্ড গড়েন সাকিব। সিরিজে তৃতীয় সর্বোচ্চ উইকেট ও দ্বিতীয় সর্বোচ্চ রান তুলে সিরিজসেরা হন তিনি।

জুলাই মাসের সেরা ক্রিকেটারও সাকিব
টি-টোয়েন্টিতে সেরা ক্রিকেটারের আসন পুনরুদ্ধারের পাশাপাশি প্রথমবারের মতো ‘আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ’ তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব।

 

জুলাই মাসের সেরার লড়াইয়ে থাকাদের নাম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। যেখানে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।

এতে সাকিবের নাম শীর্ষে। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাস সেরা হওয়ার সম্মান পেলেন সাকিব। এর আগে মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছিলেন মুশফিকুর রহিম।

বুধবার মুশফিকের সতীর্থ সাকিব জুলাই মাসে আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন। এ মাসে মেয়েদের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টাফানি টেইলর।

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরেও সাকিব দারুণ খেলেছেন। ওয়ানডে সিরিজে অপরাজিত ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংসসহ করেছিলেন ১৪৫ রান। পাশাপাশি সিরিজে ৮ উইকেটও নিয়েছিলেন তিনি। ওভারপ্রতি ৭ রান খরচ করে টি-টোয়েন্টি সিরিজে সাকিব নিয়েছিলেন ৩ উইকেট।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *