শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

এবার সিনসিনাতি থেকে নাম প্রত্যাহার করে নিলেন ভেনাস ও সেরেনা উইলিয়ামস

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

নোভাক জকোভিচের পর এবার সিনসিনাতি মাস্টার্স থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস। ইউএস ওপেনের প্রস্তুতিমূলক এই হার্ডকোর্ট মাস্টার্স টুর্নামেন্টে থেকে এর আগেই না খেলার ঘোষণা দিয়েছিলেন রজার ফেদেরার। শীর্ষ এই খেলোয়াড়দের না খেলার সিদ্ধান্তে টুর্নামেন্টের আকর্ষণ অনেকাংশেই কমে গেছে।

 

সেরেনা ও ভেনাসের সাথে তরুণ মার্কিন খেলোয়াড় সোফিয়া কেনিনও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

 

দুইবারের সিনসিনাতি বিজয়ী সেরেনা জানিয়েছেন গত মাসে উইম্বলডনে পায়ের ইনজুরিতে পড়ার এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনে আমি খেলতে পারছি না। পায়ের ইনজুরি কাটিয়ে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। সিনসিনাতিতে আমি আমার সমর্থকদের অনেক মিস করবো। আগামী বছর আবারো এখানে ফিরে আসার আশা রাখছি।’

 

ভেনাসের নাম প্রত্যাহারের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে পায়ের ইনজুরির কারণে কেনিন খেলতে পারছেন না বলে নিশ্চিত করেছেন।

হাঁটুর ইনজুরির কারণে গত সপ্তাহে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন সাতবারের চ্যাম্পিয়ন ফেদেরার। অন্যদিকে টোকিও গেমসের পর আরো কিছুটা বিশ্রামের তাগিদে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনসিনাতিতে না খেলার ঘোষণা দিয়েছেন সার্বিয়ান তারকা জকোভিচ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *