সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

সব নায়কের হৃদয়ে সালমান শাহ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৯৬ সালের এ দিনে তার রহস্য মৃত্যু ঘটেছিল। পুলিশের তদন্তে জানা যায়, আত্মহত্যা করেছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার এই নায়ক। যদিও তার পরিবার ও ভক্তদের দাবি, এটা হত্যা।

ঢাকাই সিনেমার এই রাজপুত্র পৃথিবীতে না থাকলেও সবার মনে এখন জ্বলজ্বল করছেন তিনি। ভক্ত-দর্শকরা আজও তাকে ভালোবাসা ও শ্রদ্ধাভরে স্মরণ করেন। বাদ যান না রূপালি আঙিনার মানুষেরাও। শোবিজ অঙ্গনে নায়করাও প্রিয় এই তারকাকে নিয়ে অন্তর্জালে দিয়েছেন ভালোবাসার বার্তা।

 

ঢাকাই সিনেমায় শীর্ষ নায়ক শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আজ সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী। যিনি নব্বই দশকে রূপালি পর্দায় রাজত্ব করেছিলেন এবং তার স্বল্প সময়ের ক্যারিয়ারে দেশের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রেখেছিলেন।’

ওমর সানী লিখেছেন, ‘আমার সহযোদ্ধা, তোমার চলে যাওয়াটাকে ২৬ বছর ধরে আমাকে কষ্ট দেয়। একদিন আমারও চলে আসতে হবে তোমার কাছে। সালমান শাহ (ইমন) আল্লাহ জান্নাত নসিব করুন।’

খ্যাতিমান খল অভিনেতা মিশা সওদাগরের স্মৃতিতেও ভাস্মর সালমান শাহ। তার ভাষ্য, ‘চলে যাওয়ার ২৬ বছরেও সালমান শাহ সমসাময়িক। এটাকেই বলে নায়ক।’

চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর ভাষ্য, ‘অমর নায়ক সালমান শাহর স্টাইল, কথা-বার্তা, চলন, হাসি, রুচিবোধ সব কিছুতেই যেন রাজত্বের ছাপ। এফডিসিতে যারা তাকে কাছ থেকে দেখেছেন, তারা সবাই বলেন, মানুষ হিসেবেও তার তুলনা তিনি নিজেই। প্রিয় মানুষ নিয়ে বেশি লেখা যায় না, শব্দগুলো দীর্ঘশ্বাসের মতন কেমন যেন ভারি হয়ে আসছে। তবে এই মুহূর্তে একটি গানের কথা বেশ মনে পড়ছে, “ভালো আছি, ভালো থেকো/ আকাশের ঠিকানায় চিঠি লিখো”। তার উদ্দেশে আমার এই ভালোবাসাও আকাশের পানে ছুঁড়ে দিলাম। তাই বলছি, প্রিয় সালমান শাহ; যেখানেই থাকুন, আমাদের ভালোবাসা নেবেন।’

হালের জনপ্রিয় নায়ক সিয়াম একটি শর্ট ভিডিও শেয়ার করেছেন। যেখানে জুড়ে সালমান শাহ’র অসংখ্য ছবি। আর ক্যাপশনে লিখেছেন, ‘একটি গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ নায়ক।’

চিত্রনায়ক নিরব লিখেছেন, ‘৯০ দশকে আপনি চলচ্চিত্রে এসেছিলেন হ্যালীর ধূমকেতুর মতো! সিনেমাতে এলেন, দেখলেন, জয় করলেন… পর্দায় পোশাক-পরিচ্ছেদ, সংলাপ বলার ধরণ, অভিনয় দক্ষতা সবকিছু মিলিয়ে একজন দর্শক হিসেবে আমার মনে স্থান করে নিতে সময় লাগেনি। মৃত্যুর ২৫ বছর পরেও বাংলা সিনেমার সর্বসেরা “রোমান্টিক হিরো”দের তালিকায় আপনার স্থান উপরে।

স্পষ্ট মনে পড়ে, রাজবাড়ীর পাংশার নূপুর সিনেমা হলে জীবনে প্রথম আপনার “জীবন সংসার” সিনেমা দেখেছিলাম। পর্দায় আপনাকে দেখে নায়ক হওয়ার ইচ্ছে সেদিনই প্রথম জেগেছিল। আহ কী সেই নায়ক, কী তার অভিনয়, কী তার স্টাইল।

২৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করি। ভালো থাকুক আমাদের অমর নায়ক সালমান শাহ।’

নায়ক সাইমন সাদিকের মনেও সালমান শাহর প্রতি অসামান্য আবেগ। বছর দুয়েক আগে তিনি সালমানের ব্যবহৃত বিখ্যাত গাড়িটির খোঁজ পেয়ে ছুটে যান। প্রিয় নায়কের স্পর্শ পাওয়া ডানা মেলা সেই টয়োটা সেরা মডেলের গাড়ির সঙ্গে ছবি তুলে ফ্রেমবন্দী করে রাখেন সাইমন।

আজ মঙ্গলবার সালমানের মৃত্যুদিনে তিনি শেয়ার করেছেন তার কবরের একটি ভিডিও। বোঝা গেল, তার কবর জিয়ারত করতে গিয়েছিলেন সাইমন। নায়ক জায়েদ খানও অমর এই নায়কের মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *